সড়ক দুর্ঘটনায় আহত নির্মাতা এফ আই মানিক

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

অপূর্ব রানা জানান, সোমবার রাতে নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতনের সড়কে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে।

অপূর্ব রানা আরও জানান, চিকিৎসকদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এফ আই মানিকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।

নব্বইয়ের দশক থেকে শূন্য দশকের শুরুর সময় পর্যন্ত ধারাবাহিকভাবে একাধিক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করে বিশেষ খ্যাতি অর্জন করেন এফ আই মানিক। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ ও ‘দাদীমা’।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১১-১২ মেয়াদের নির্বাহী কমিটির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন এই নির্মাতা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
লোডিং...

এলাকার খবর