ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’, ঘোষণা ট্রাম্পের

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি শেষ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আজ বুধবার তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসি 

মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘‘আমি তাদের (ইরান) সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা ‘জঘন্য’। তারা ‘অসুস্থ মানুষ’ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা ‘নৃশংস ও সহিংস প্রকৃতির’ মানুষ।’’

ট্রাম্প আরও বলেন, ‘তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।’

বক্তব্যে ট্রাম্প বলেন, ‘‘তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তারা ‘মিথ্যাবাদী’।’’ 

মার্কিন প্রেসিডেন্ট জানান, আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে তাঁর মনে হয়, তারা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের নিহত সদস্যদের  জানাজার অনুষ্ঠান চলার মধ্যেই এমন ঘোষণা এল। এ বিষয়ে, ডোনাল্ড ট্রাম্প তাঁর আগের অবস্থান থেকে সরে এসেছেন। তিনি আগে ইঙ্গিত দিয়েছিলেন, জানাজা উপলক্ষে এক সপ্তাহ কোনো হামলা চালানো হবে না।

এর আগে, গতকাল মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযান রয়েছে।

এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

ইরাকের পবিত্র শহর নজফে পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কফিনটি গ্রহণ করেন।
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি এই হামলাকে মার্কিন হামলার প্রাথমিক জবাব বলে মন্তব্য...
মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতি হলেও, ভেঙে পড়েনি ইরান। বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটি এখন এক ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে গেলে দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ ও চলতি বছরের ৪০ দিনের...
পাহাড়ি ঢালের নিচে হওয়ায় মাদরাসাটির ওপর ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙ্গে পড়ে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। এরইমধ্যে উদ্ধারকাজ সমাপ্ত বলে ঘোষণা করা হয়েছে। 
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করে মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে...
নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা হয়...
মেহেরপুরে উপজেলা পর্যায়ে কয়েক কোটি টাকায় নির্মিত ৩টি আধুনিক মার্কেট কোনো কাজে আসছে না। তালাবদ্ধ পড়ে আছে বছরের পর বছর। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এসব মার্কেটের দোকান কেউ বরাদ্দ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর