শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

তিন বছর পর আবারও শীতের মৌসুমে বড়পর্দায় ফিরছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। এবার তাঁর প্রত্যাবর্তনের ছবি ‘কিং’। তবে এটি শুধু শাহরুখের প্রত্যাবর্তনের ছবি নয়, বড়পর্দায় মেয়ে সুহানা খানের অভিষেকও। আর সে কারণেই ছবিটি নিয়ে কোনো ধরনের আপস করতে রাজি নন কিং খান।

বর্তমানে পুরোদমে চলছে ‘কিং’-এর শুটিং। জানা গেছে, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে শুটিং করবেন শাহরুখ ও সুহানা। আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, আর প্রযোজনায় রয়েছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘কিং’-এর নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি, যা শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। এর আগে ‘জওয়ান’ নির্মিত হয়েছিল প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে, আর ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি। তবে ‘কিং’-এর এই বাজেটের মধ্যে প্রচার ব্যয় ও শাহরুখের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।

ছবির অ্যাকশন দৃশ্য নির্মাণে কাজ করছেন আন্তর্জাতিক স্টান্ট টিমের সদস্যরা। পাশাপাশি ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)-এর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজের দায়িত্বে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের নিজস্ব ভিএফএক্স বিভাগ। শুরুতে যে পরিসরে ছবিটি নির্মাণের পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তা আরও বড় ক্যানভাসে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

‘কিং’ ছবির মাধ্যমে সুহানা খানকে বড়পর্দায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ করছেন শাহরুখ। তাই ছবিটির প্রতিটি দিকেই সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি।

এই ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং বাংলা চলচ্চিত্রের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন সচিন-জিগর।

উল্লেখ্য, এর আগে ‘কিং’ নামে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। কবীর খানের পরিচালনায় সেই ছবিতে হৃতিক রোশনকে নেওয়ার কথা ছিল। যদিও প্রকল্পটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পরে ‘কিং’ নামটির স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে বিক্রি করা হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কিং’।

শুধু প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে কড়াকড়ি আরোপের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের সৃজনশীল...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বরের শুরুতেই ঋণ দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তহবিলের ৪১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে ৩৭টি ব্যাংকের...
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ দাফনসহ নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর