ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন এলেন বার্সটিন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্সটিনের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে তাকে প্রদান করা হবে ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ বা আজীবন সম্মাননা। উৎসব কর্তৃপক্ষ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

৯৩ বছর বয়সী এলেন বার্সটিন ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয়। ‘দ্য এক্সরসিস্ট’, ‘অ্যালিস ডাজ়ন্ট লিভ হিয়ার অ্যানিমোর’, ‘রেকুইয়েম ফর আ ড্রিম’ এবং ‘ইন্টারস্টেলার’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৭৫ সালে ‘অ্যালিস ডাজ়ন্ট লিভ হিয়ার অ্যানিমোর’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন তিনি। এছাড়া একাধিকবার অস্কার, এমি ও টনি পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছেন।

সম্মাননা প্রসঙ্গে বার্সটিন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য গভীর সম্মানের। দীর্ঘ অভিনয়জীবনের এই অর্জন তিনি সহকর্মী, নির্মাতা এবং দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান বলেও জানিয়েছেন।

ভেনিস চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা বলেন, এলেন বার্সটিন এমন একজন অভিনেত্রী, যিনি প্রতিটি চরিত্রে অসাধারণ গভীরতা ও মানবিক অনুভূতি ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্মের শিল্পীদের জন্য তিনি অনুপ্রেরণার নাম।

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালিতে অনুষ্ঠিত হবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। সেখানেই আনুষ্ঠানিকভাবে এলেন বার্সটিনের হাতে তুলে দেওয়া হবে এই মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর