নেটফ্লিক্সে দর্শক সংকট, বাড়ছে চাপ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

দর্শক ধরে রাখা নিয়ে কঠিন সময় পার করছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। একদিকে প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনপ্রিয় সিরিজগুলোর নতুন সিজনের প্রতি দর্শকদের উৎসাহেও ভাটা পড়ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

আসছে বৃহস্পতিবার দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে প্রতিষ্ঠানটি, যার আগে বিনিয়োগকারীরা জানতে আগ্রহী—দর্শকসংখ্যা কমে যাওয়ার এই ধারা থেকে কীভাবে বেরিয়ে আসবে কোম্পানিটি। চলতি বছরে নেটফ্লিক্সের বাজারমূল্য ইতিমধ্যে ২০ শতাংশের বেশি কমেছে, আর বিজ্ঞাপন খাতের ব্যবসাও প্রত্যাশামতো বাড়ছে না।

পরিস্থিতি সামলাতে নেটফ্লিক্স এখন লাইভ অনুষ্ঠান ও বড় ইভেন্টের দিকে ঝুঁকছে। ২০৩০ ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্র সম্প্রচার স্বত্ব পেতে আগ্রহ দেখাচ্ছে তারা, পাশাপাশি চলছে লেটারবক্সড কেনার আলোচনাও। তবে চিন্তার বিষয় হলো—‘দ্য নাইট এজেন্ট’ ও ‘বিফ’-এর মতো জনপ্রিয় সিরিজগুলোর প্রথম সিজনের পর দর্শকসংখ্যা প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে। বিশ্লেষকদের মতে, দর্শকদের ফের পর্দামুখী করাই এখন নেটফ্লিক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার...
শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই...
মাসখানেক ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা! অবশেষে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-ভক্তদের সেই জল্পনার অবসান। এনবিসিইউ ঘোষণা দিয়েছে যে, তারা এই অ্যাকশন সিনেমার ওপর ভিত্তি করে একটি লাইভ-অ্যাকশন টিভি সিরিজ...
চলতি বছর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) এক জাঁকজমক আয়োজনে ঘোষিত হয় পুরস্কার। যেখানে গত ১২ মাসে ছোটপর্দার সেরা অনুষ্ঠান, অভিনেতা ও...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর