‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ঘোষণা, প্রযোজনায় থাকছেন ভিন ডিজেল

আপডেট : ১২ মে ২০২৬, ০৪:২৮ পিএম

মাসখানেক ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা! অবশেষে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-ভক্তদের সেই জল্পনার অবসান। এনবিসিইউ ঘোষণা দিয়েছে যে, তারা এই অ্যাকশন সিনেমার ওপর ভিত্তি করে একটি লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করছে। ফ্র্যাঞ্চাইজির তারকা ও প্রযোজক ভিন ডিজেলের মতে, এখানেই শেষ নয়, একে একে নির্মিত হবে ৪টি সিরিজ। 

সোমবার (১১ মে) এনবিসিইউ’র একটি প্রেজেন্টেশনের মঞ্চে এই ঘোষণা দেন অভিনেতা। তিনি বলেন, ‘‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ইউনিভার্সের ৪টি শো চালু করছে পিকক।’

সূত্রের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র প্রথম সিরিজটি নির্মাণ করছে ওটিটি প্ল্যাটফর্ম পিকক। এ ছাড়াও ইউনিভার্সাল টেলিভিশনে আরও কয়েকটি সিরিজ বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন রয়েছে।

লাইভ-অ্যাকশন সিরিজে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন ভিন ডিজেল। যৌথভাবে এর পাইলট পর্ব লেখার দায়িত্বে রয়েছেন মাইক ড্যানিয়েলস ও উলফ কোলম্যান।

তবে নির্মাণাধীন এ সিরিজ সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশে নারাজ ইউনিভার্সাল স্টুডিও।

এনবিসিইউ’র প্রেজেন্টেশন মঞ্চে সিরিজটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেন ডিজেল। তিনি জানান, সিরিজটির জন্য তিনি মূল সিনেমার সিক্যুয়েল করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

এই হলিউড তারকা বলেন, ‘সবাই জানেন যে আমরা এই সিনেমাগুলোকে খুবই গুরুত্ব দিই, কিন্তু গত একদশকে আমরা বুঝতে পেরেছি যে ভক্তরা আরও বেশি কিছু চেয়েছেন, তাঁরা চেয়েছেন আমরা এই ঐতিহ্যবাহী চরিত্রগুলো ও তাদের গল্পকে আরও বিস্তৃত করি। আর গত একদশক ধরে আমাদের আকাঙ্ক্ষা ছিল টিভি জগতে প্রবেশ করার।’

অন্যদিকে, নেটফ্লিক্সের জন্য নির্মিত হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র একটি অ্যানিমেটেড সিরিজ। সেখানেও নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন ভিন ডিজেল।

প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির ২৫ বছর উদযাপিত হবে, যেখানে ভিন ডিজেল ও নিল মরিৎজ উপস্থিত থাকবেন। 

এখন পর্যন্ত ১১টি চলচ্চিত্রের মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী ৭ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে। ২০২৮ সালের ১৭ মার্চ এ সিনেমার নতুন কিস্তি ‘ফাস্ট ফরেভার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর