দেশে চালু হচ্ছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’

আপডেট : ১৮ মে ২০২৬, ১২:০২ পিএম

ডিজিটাল বিনোদন দুনিয়ায় বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আসছে নতুন চমক। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এই প্ল্যাটফর্মের।

শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই প্ল্যাটফর্মেই। শুধু নতুন সিনেমা নয়, নতুন-পুরনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে উৎসব, যা বাংলা সিনেপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক নতুন ভাণ্ডার।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন জাহিদ হাসান অভি। তিনি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ, আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন। দেশে সিনেমা হল কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দর্শকরা নতুন নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বাংলা সিনেমা পৃথিবীজুড়ে মুক্তি পেলেও এখনও অনেক অনেক প্রবাসীরা হাতের নাগালেই নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ পান না। তাঁদের জন্য আমাদের উৎসব প্ল্যাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।’  

তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই দর্শকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। উৎসব সেই শূন্যস্থান পূরণ করতে চায়। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর মাধ্যমে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট বিশ্বের যেকোনো জায়গা থেকেই দেখতে পারবেন।

প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও এগিয়ে থাকতে চায় প্ল্যাটফর্মটি। প্রথমদিকে দর্শকরা সরাসরি  উৎসবের ওয়েব সাইটে ভিজিট করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে এটির অ্যাপ ডাউনলোড করে থাকতে পারবেন প্ল্যাটফর্মটির সঙ্গে। পরবর্তী কিছুদিনের মধ্যেই আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও সহজে পাওয়া যাবে এই প্ল্যাটফর্মের সেবা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর