জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। প্রস্তুত আছে সংসদ সচিবালয়ও। এখন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেই বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে। সূত্র বলছে, বিকেলের মধ্যেই পদ ছাড়তে পারেন রাষ্ট্রপতি।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন; স্পিকার সময় দিলেই জমা দেওয়া হবে পদত্যাগপত্র। আর সংসদ সচিবালয়ের আইন শাখা জানিয়েছে, বিকেলের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগপত্র আসতে পারে স্পিকারের কাছে, সে জন্য প্রস্তুত রয়েছে তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকাতেও রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়। এ অবস্থায় তাঁর পদত্যাগ করতে যাওয়ার খবর নিশ্চিত করেছে দায়িত্বশীল কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি অবশ্য বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে স্পিকার এ সময় আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছেই তা করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী সংসদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর