সুনিধি-ইশানের কণ্ঠে কোক স্টুডিও বাংলার নতুন গান

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

কোক স্টুডিও বাংলা তাদের নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশ করেছে। শনিবার রাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

গানটির কথা ও সুর করেছেন ইশান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুনিধি নায়েক। সুর ও কথার পাশাপাশি আবহসংগীতেও প্রেম ও বিরহের আবেগকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কোক স্টুডিও বাংলা জানায়, ‘পাতার বাঁশরি’ মূলত বিশুদ্ধ প্রেমের গান। প্রিয় মানুষের দূর থেকে ভেসে আসা বাঁশির সুরে প্রেমিকের আকুলতা, নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এবং শেষ পর্যন্ত ভালোবাসার টানে ফিরে আসার গল্পই উঠে এসেছে এতে। সহজ-সরল কথা ও সুরের মাধ্যমে প্রেম, অপেক্ষা এবং বিরহের না বলা অনুভূতিগুলো তুলে ধরা হয়েছে।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে। লোকজ আবহ ও নান্দনিক চিত্রায়ণের মাধ্যমে গানের অনুভূতিকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতারা।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে এক সপ্তাহ আগেই ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার আনুষ্ঠানিকভাবে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেল...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-গায়ক আলি জাফর আবারও আলোচনায়। ‘ডিয়ার জিন্দগি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের পর ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত...
মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে ভেঙে পড়লেন বলিউয়ের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা যায় তাকে। শনিবার ভারতের লখনউ শহরে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন...
মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করেন। পুলিশের দাবি, তার চালানো...
মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনে ছয় শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একসঙ্গে এতোগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ডেপুটি স্পিকার) স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা...
লোডিং...

এলাকার খবর