আলি জাফরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন অভিনেত্রী! যা রায় দিল আদালত

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-গায়ক আলি জাফর আবারও আলোচনায়। ‘ডিয়ার জিন্দগি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের পর ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি।

তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিতর্কই যেন বেশি তাড়া করে ফিরছে তাকে। ২০১৮ সালে পাকিস্তানি অভিনেত্রী-গায়িকা মিশা সফি তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। সেই অভিযোগের পরই পাল্টা মানহানির মামলা দায়ের করেন আলি।

সেই মামলার রায়ে লাহৌরের আদালত জানিয়েছে, মিশাকে আলিকে ৫০ লক্ষ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আদালতের নির্দেশ, আগামীতে আলির বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে গণমাধ্যমে কোনও মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে মিশাকে।

ঘটনাটি সামনে আসার পর তুমুল আলোচনা শুরু হয় পাকিস্তানের শোবিজ অঙ্গনে। অনেকেই মিশার পাশে দাঁড়িয়েছিলেন। প্রথমদিকে সমর্থন জানানোদের মধ্যে ছিলেন ওসমান খালিদ বাট। পরে সাংবাদিক মাহাম জাভেদও অভিযোগ তোলেন, তার এক আত্মীয়ের সঙ্গে আপত্তিকর আচরণ করেছিলেন আলি।

শুধু তাই নয়, সময়ের সঙ্গে আরও অভিযোগ সামনে আসে। এখন পর্যন্ত মোট ৯ জন নারী আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানি মেকআপ আর্টিস্ট লীলা ঘানি। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে তিনি অভিযোগ করেন, আলি তাকে বারবার কুপ্রস্তাব দিয়েছেন এবং অশোভন আচরণ করেছেন।

তবে সব অভিযোগই বরাবর অস্বীকার করে আসছেন আলি জাফর। তার দাবি, তাকে ঘিরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর