জন্মদিনে স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত শেয়ার করলেন দুয়া লিপা

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে প্রথমবারের মতো জন্মদিন উদযাপন করলেন জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা। গত ২২ আগস্ট তার জন্মদিন উপলক্ষে স্বামী, ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে কাটানো কিছু আনন্দময় মুহূর্তের ছবি ও ভিডিও সোমবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ‘ফিউচার নস্টালজিয়া’খ্যাত এই গায়িকা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দম্পতি গ্রামীণ পরিবেশে সময় কাটাচ্ছেন—ফুলের ক্ষেতে ঘুরে বেড়ানো, একসঙ্গে সেলফি তোলা, বাস্কেটবল খেলা এবং জন্মদিনের বিশেষ কেক কাটা ও ডিনারের মুহূর্তগুলো ধরা পড়েছে ক্যামেরায়। একটি ছবি ও ভিডিওতে ক্যালাম টার্নারকে দুয়া লিপার গালে স্নেহের পরশ দিতেও দেখা গেছে। পোস্টের ক্যাপশনে দুয়া লিপা ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, জীবনের পরবর্তী পর্বের জন্য তিনি প্রস্তুত এবং সবকিছু দিন দিন আরও ভালো হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে লন্ডনে একটি ঘরোয়া আইনি অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুয়া লিপা ও ক্যালাম টার্নার। এরপর জুন মাসে ইতালির সিসিলিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো আয়োজনে বিয়ের মূল উৎসব উদযাপন করেন তারা। সম্প্রতি ভোগ ইতালিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে এই নতুন সম্পর্কে জড়ানোর পর তার গান লেখার চিন্তাভাবনাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর