অল্প বয়সে শাকিবকে বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল: অপু বিশ্বাস

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির হয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু। জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় টেনে এনে অকপটে স্বীকার করেন, অল্প বয়সে আবেগের বশে নেওয়া বিয়ের সিদ্ধান্ত ছিল তার জীবনের ‘ভুল’। তার মতে, পরিপক্কতা আসার আগে কোনও মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’ 

২০০৮ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর সঙ্গে ঘর বাঁধেন অপু, তবে সেই সম্পর্ক দীর্ঘ ৯ বছর গোপন ছিল। ২০১৭ সালে বিষয়টি প্রকাশ্যে এলে আলোচনার ঝড় ওঠে, আর এক বছরের মধ্যেই ২০১৮ সালে বিচ্ছেদে ইতি টানে তাদের দাম্পত্য।

এই দীর্ঘ যাত্রায় ট্রল আর সমালোচনা ছিল নিত্যসঙ্গী। তবে এখন আর সেসব তাকে স্পর্শ করে না। বরং নেতিবাচকতা পাশ কাটিয়ে নিজের কাজ আর ব্যক্তিগত বিকাশে মনোযোগ দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অপুর নতুন সিনেমা ‘সিক্রেট’। ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে—এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি।

 

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর