পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, কমিটি গঠন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্ত পুলিশ কর্মকর্তারা হলেন, এস আই শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মোহাম্মদ জাকির, সাকিব, শাকিল ও গাড়ি চালক নায়েক কামাল।

পুলিশ জানায়, রোববার সকালে বিচারিক কাজের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান রাজা। বাকি ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর