চুল-দাড়ি কাটা থেকে ‘সেরা নাচিয়ে’র মুকুটজয় রিতেশের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে তরুণ, এবার তিনিই জিতে নিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর শিরোপা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ‘সেরা নাচিয়ে’ নির্বাচিত হন রিতেশ ও তাঁর কোরিওগ্রাফার প্রতীক উতেকর। বিজয়ী হিসেবে রিতেশ পেয়েছেন ১৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকারও বেশি।

গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহার সঙ্গে। চূড়ান্ত পর্বের চোখধাঁধানো পরিবেশনা শেষে বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকে বিজয়ী বলে ঘোষণা করেন।

চোখধাঁধানো পরিবেশনা শেষে রিতেশকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। ছবি: সংগৃহীত

বিজয়ের পর উচ্ছ্বসিত রিতেশ জানান, নাচই তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা এবং এই শিরোপা জয় তাঁর কাছে রূপকথার মতো। 

ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার আসরের পুরো যাত্রায় বিচারকদের সঠিক দিকনির্দেশনা এবং কোরিওগ্রাফার প্রতীকের অসামান্য সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিতেশ।

তবে ১৫ লাখ রুপি জয়ের পর নিজের জন্য নয়, রিতেশের সমস্ত ভাবনাজুড়ে রয়েছেন তাঁর মা। এই অর্থ দিয়ে মায়ের জন্য একটি পাকা বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তিনি। বাড়ি তৈরির জন্য আরও কিছু অর্থের প্রয়োজন থাকায় তা ধীরে ধীরে জমাবেন বলেও জানিয়েছেন এই তরুণ।

শুধু বাড়ি বানানোর স্বপ্নই নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ সেই বাড়ির নামও আগে থেকেই ঠিক করে রেখেছেন রিতেশ। স্বপ্নের সেই বাড়ির নাম ‘হরিদর্শন’ রাখবেন—এমনটাই জানালেন তিনি।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
ককরোচ জনতা পার্টি! ভারতে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নতুন ‘রাজনৈতিক দল’। এই দলের আবির্ভাব জেন-জির হাত ধরে হলেও উন্মাদনা ছড়িয়েছে এখন আসমুদ্রহিমাচলের আট থেকে আশির প্রজন্মে। বিজেপি-কংগ্রেস...
রাজনীতিতে পা রেখেই তামিলনাড়ুতে বাজিমাত করলেন সুপারস্টার থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে তাঁর দল...
কয়েক মাস ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়েছেন এই তারকা রাজনীতিবিদ। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এখন...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
লোডিং...

এলাকার খবর