‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, বিজেপিতে যোগদানে কোয়েলকে কটাক্ষ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর নায়িকার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে! এবার দলবদল নিয়ে কোয়েলকে তীব্র কটাক্ষ করলেন শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি। খবর একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে।

অভিনেত্রীকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তীব্র আক্রমণ করলেন এই তৃণমূল নেতা। তাঁর স্পষ্ট ভাষ্য, রূপালি পর্দায় কোয়েল নায়িকার চরিত্রে অভিনয় করলেও রাজনৈতিক ময়দানে তিনি একজন ‘ভিলেন’।

ইস্তফার পরপরই গেরুয়া শিবির থেকে কোয়েলের টিকিটপ্রাপ্তির ঘটনাকে সুযোগসন্ধানী রাজনীতি হিসেবে দেখছেন তৃণমূল নেতৃত্ব। কল্যাণ ব্যানার্জি বলেন, ‘সে-তো শুভেন্দু অধিকারীও আগে তৃণমূলে ছিল, তারা সবাই ভালো অভিনেত্রী। সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন।’

কোয়েলের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মমতার বিধায়ক কুণাল ঘোষও। তাঁর মতে, ভোটের মুখে সুযোগ নিয়ে তৃণমূলের টিকিটে সাংসদ হওয়া এবং পরবর্তীতে সুযোগ বুঝে বিজেপির হাত ধরা পদ ও ক্ষমতার লোভে নেওয়া একটি সিদ্ধান্ত। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এবং কোয়েলের অনুরাগীরা এমন পরিবর্তনকে কখনোই ইতিবাচকভাবে মেনে নেবে না।

কুণাল ঘোষ বলেন, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার সাংসদ হওয়ার জন্য তৃণমূলকে খুব ভালো লাগত। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, সঙ্গে সঙ্গে আপনাকে বিজেপি-তে যেতে হলো। এই কারণেই প্রশ্ন ওঠে দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন? সদিচ্ছা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের রাজনীতিতে এনেছিলেন, জনপ্রতিনিধি করেছিলেন। তৃণমূলে সমাজের সব ক্ষেত্রের মানুষের প্রতিনিধিত্ব ছিল। মমতাদি সৌজন্য দেখিয়েছিলেন, আজ কয়েকজন বিশ্বাসঘাতক প্রমাণ করে দিয়েছেন এই সৌজন্য সবার জন্য নয়।’

এর আগে, বিজেপি থেকে রাজ্যসভার প্রার্থী মনোনীত হওয়া এবং দলবদলের কারণে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন কোয়েল। যদিও বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব বা কোয়েল মল্লিকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে রাজ্যসভা ভোটের আগে টলিউড তারকার এমন দলবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে যে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
গত ৫৪ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন। পূর্ববর্তী কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বলে জানায় খনি কর্তৃপক্ষ।
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৮৯ জনে। আর একদিনে সারাদেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর