জ্বর আক্রান্ত স্ত্রীকে দিয়ে পরোটা তৈরি বিতর্কে মুখ খুললেন মুকিত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।

তবে অভিনেতার দাবি, তাঁর সেই বক্তব্যটি খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেটি তুলে ধরে অহেতুক সমালোচনা করা হচ্ছে। নিজের অবস্থান পরিষ্কার করে মুকিত বলেন, ‘এগুলো সব বাড়াবাড়ি! আমার মন্তব্য কাটিং করেছে।’

সাংবাদিকতার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেতা বলেন, ‘বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি করেছে ওরা। আসলে কেন যে এমন সাংবাদিকতা করে আমি বুঝি না, আমার মাথায় আসে না। আমি তো ২৬ বছরের সংসার নিয়ে ওইভাবে কখনও বলিনি। কথা তো এরকম ছিল না।’

বিতর্কের কারণে মানসিকভাবে বেশ চাপে আছেন—এমনটা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি আসলে মেন্টালি খুব ডিস্টার্ব আছি। রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি।’

ভক্তদের নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘ভক্তরা আমাকে খুবই ভালোবাসে। কিন্তু হঠাৎ করে এভাবে কেন সমালোচনা করছেন, বুঝতে পারছি না। দেখি আমি চ্যানেলে কথা বলব।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে কিছু কথা বলেছিলেন মুকিত জাকারিয়া। এরইমধ্যে সেই ভিডিওর ৯ মিনিট ২৩ সেকেন্ডের একটি ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি অসুস্থ স্ত্রীর কাছে পরোটা খেতে চাওয়ার ঘটনা বর্ণনা করেন। 

সাক্ষাৎকারে মুকিতের কাছে জানতে চাওয়া হয় যে, গভীর রাতে শুটিং শেষ করে বাসায় ফিরলে তখনও কি আপনার স্ত্রী গরম ভাত নিয়ে বসে থাকেন? জবাবে অভিনেতা বলেন, ‘‘একশ পার্সেন্ট বসে থাকে। একবার নরসিংদীতে শুটিং শেষ করে প্রচণ্ড শীতের মধ্যে ভোর ৪টার দিকে বাসায় ফিরি। তখন আমার স্ত্রীর ১০২-১০৩ ডিগ্রি জ্বর। স্ত্রীকে বললাম, ‘আমার ভীষণ ক্ষুধা লেগেছে, পরোটা খাব।’ অসুস্থতার কথা না বলে সে গরম পরোটা ও মাংস তৈরি করে খাওয়ায়।” 

এর আগে, স্ত্রীর সঙ্গে দীর্ঘ ২৬ বছর এক ছাদের নিচে থাকার রহস্য জানতে চাইলে মুকিত বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকতে হবে। একজনের যদি অন্যজনের প্রতি সম্মান থাকে, তাহলে যেকোনো সংসার ২০০ বছর টিকে যাবে। আমাদের মধ্যে সম্মান আছে দেখেই এত বছর সংসার টিকে আছে।’

বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত...
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
হলিউডের কাজ হাতছাড়া, এজেন্সির সতর্কবার্তা! ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা অধরা খান। পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবের অভিযোগ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর