আলিয়া-রণবীরের ছবি থেকে বাদ 'খেলা হবে'

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:০৬ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান বলেছিলেন, ‘খেলা হবে’। এরপর এটা হয়ে যায় ভাইরাল। দেশের গণ্ডি ছাড়িয়ে এটি চলে যায় পাশের দেশ ভারতে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে শামীম ওসমানের সুরেই ‘খেলা হবে’ হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলে সংলাপটি। সেখান থেকে এটি পৌঁছে যায় বলিউডে। যা ব্যবহার করা হয় রণবীর সিং-আলিয়া ভাটের নতুন ছবি ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’তে। তবে সেন্সর বোর্ডে কাটছাঁটের কোপে বাদ পড়লো সংলাপটি। ভারতীয় বোর্ডের কড়া নির্দেশ, কোনও রাজনৈতিক দলের প্রচার বা ব্যবহৃত স্লোগান ছবিতে দেখানো যাবে না।

আরও পড়ুন: 


এখানেই শেষ নয়। আরও কয়েকটি বিষয়েও আপত্তি সেন্সর বোর্ডের। ছবিতে ভারেতর লোকসভার উল্লেখ রয়েছে। সেটিও বাদ পড়তে চলেছে। সিনেমায় একাধিকবার বিশেষ একটি শব্দ ব্যবহার করেছেন পরিচালক করণ জোহর। সেটিও থাকবে না। প্রথম সারির মদ বিক্রয়কারী একটি ভারতীয় সংস্থার নাম রয়েছে। সেটি বদলে দিতে হচ্ছে। করণ তার ছবিতে অন্তর্বাস বিক্রি করা হয় এমন দোকান দেখিয়েছেন। সেখানে একাধিক এমন কিছু শব্দ ব্যবহৃত যা আপত্তিজনক। সেগুলোও বাদ পড়ছে।

আরও পড়ুন: 

 

এদিকে, চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সেই উপলক্ষেই প্রায় সাত বছর পরে পরিচালকের চেয়ারে ফিরেছেন করণ। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৮ মিনিট। এতে দেখানো হবে বাঙালি-পাঞ্জাবি পরিবারের প্রেম। 

ছবিটির ট্রেলার:

 

 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর