স্বস্তিকা প্রসঙ্গে ক্ষুব্ধ অনুপম

'কিছু মানুষ নেতিবাচকভাবে প্রচারে থাকতে চায়'

‘কিছু মানুষ নেতিবাচক কাজের দ্বারা প্রচারের আলোয় আসতে চান। আমি জানতে চাই, উনি কি রবি ঠাকুরের মুখপাত্র! রবীন্দ্রনাথ ঠাকুরকে একলা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, তার মানে কী! আমি তো ওকে চিনতামই না’—কথাগুলো বলিউড অভিনেতা অনুপম খেরের।

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম

সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন এ অভিনেতা। আর তাতে একপ্রস্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা। আর সে বিষয়টি নজরে এসেছে অনুপমের। আর তাতেই বেজায় চটেছেন এই অভিনেতা। 

অনুপমের পোস্ট:

এক মাথা পাকা চুল, গালভর্তি সাদা দাড়ি। পরনে কালো পোশাক। সাদা-কালো ছবিতে উজ্জ্বল কবিগুরু। নিজের এমনই এক ছবি দিয়ে সমাজমাধ্যমে হইচই ফেলে দেন অনুপম খের। নিজের ৫৩৮তম প্রজেক্টে বিশ্বকবির চরিত্রেই অভিনয় করতে চলেছেন বলে জানান অভিনেতা।

তবে এই ঘটনায় খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা। রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘আমার মনে হয়, রবিঠাকুরের চরিত্রে কারও অভিনয় করাই উচিত নয়। মানুষটাকে দয়া করে ছেড়ে দিন।’

যা বলেছিলেন স্বস্তিকা:

যদিও অভিনেত্রী কোথাও অনুপমের নাম উল্লেখে করেননি, তবে যা বোঝার বুঝেছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম জানান, স্বস্তিকার বিষয়ে তিনি কিছু জানতেন না। তার জনসংযোগ টিম তাকে অবগত করেন অভিনেত্রীর মন্তব্যটি। পাল্টা তিনি জানতে চান, স্বস্তিকা রবীন্দ্রনাথের মুখপাত্র নাকি। 

তবে বিষয়টি নিয়ে এখনও অবধি মুখ খোলেননি অভিনেত্রী।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর