অস্ট্রেলিয়ায় মঞ্চ মাতালেন চঞ্চল-খুশীরা

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম

প্রায় সাত বছর পর মঞ্চ নাটক নিয়ে অস্ট্রেলিয়া গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আছেন খ্যাতিমান নাট্যকার বৃন্দাবন দাশ-অভিনেত্রী শাহনাজ খুশী দম্পতি এবং তাদের দুই সন্তান দিব্য ও সৌম্য।  
গত রোববার (৩০ জুলাই) বঙ্গজ ফিল্মসের ব্যানারে ব্যাঙ্কসটাউন, ব্রায়ান ব্রাউন থিয়েটারে তারা মঞ্চে উঠেন। পরিবেশন করেন নাটক ‘দড়ির খেলা’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বৃন্দাবন দাস। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, শাহনাজ খুশী ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‌'২০১৬ এ আমরা সপরিবারে মঞ্চে উঠেছিলাম। সেটা অস্ট্রেলিয়াতেই। কিন্তু তখন ওরা (সৌম্য ও দিব্য) যথেষ্ট ছোট ছিল। সেভাবেই চরিত্র রাখা হয়েছিল।এখন তারা ম্যাচিউর। সুতরাং সমানভাবেই মঞ্চ শেয়ার করছে।'

এদিকে, চঞ্চল চৌধুরী জানালেন, সিডনির দর্শকের ভালোবাসায় তিনি মুগ্ধ। অস্ট্রেলিয়ার দুটি শো করেছেন তারা। অভিনয়ের পাশাপাশি শ্রোতাদের গানও শোনাতে হয়েছে। 

যুদ্ধবিরোধী কাহিনি নিয়ে নাটক ‘দড়ির খেলা’ নাটকের গল্প। চঞ্চল চৌধুরীর সঙ্গে বৃন্দাবন দাস, শাহানাজ খুশি ও তাদের দুই সন্তান দিব্য ও সৌম্য ছাড়াও অষ্ট্রেলিয়ার স্থানীয় কিছু শিল্পীও এতে অভিনয় করেছেন। আগামী ৫ আগস্ট অভিনয়শিল্পীরা দেশে ফিরবেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর