'ভারতে আর গাইব না, গাইলে বাংলাদেশে গাইব'

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:০০ এএম

গানের বাইরেও নানাভাবে আলোচনায় থাকেন ওপার বাংলার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। যার বেশিরভাগটাই স্পষ্ট কথার হেতুতে ঘটে থাকে। এবারও সপাটে এক সংবাদমাধ্যমকে নিজ দেশের শ্রোতাদের একহাত নিলেন। পাল্টা জানালেন, ভারতে নয়, তিনি প্রয়োজনে গাইবেন বাংলাদেশে। 

সম্প্রতি সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, ‘আমি যদি আর কোথাও গান গাই তবে বাংলাদেশেই গাইব। ভারতে আর গাইব না। ১৩ বছর পর বাংলাদেশে গিয়েছিলাম, আর তার কিছুদিন আগে দুর্গাপূজার পঞ্চমীতে কলকাতার কলামন্দিরে একটি অনুষ্ঠান ছিল। পুরো অনুষ্ঠানটাতেই শুধু টেলিফোন বাজল, আর লোকজন কথা বলল! তাই ভারতে আর আধুনিক বাংলা গান গাইব না। গাইলে বাংলা খেয়াল গাইব। কিন্তু বাংলাদেশে কেউ আমাকে অপমান করেনি। একটা ফোনও বাজেনি একটা কথাও হয়নি। তাই গান গাইলে বাংলাদেশে গাইব, ভারতে নয়। বাংলাদেশ যেদিন বলবে আমি সেদিনই ছুটে যাব, গাইব।’

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, কবীর সুমনের এমন মন্তব্যের পরই মন খারাপ তার ভারতের অনুরাগীদের। তবে এখানেই শেষ নয়। সুমন কথা বলেন পরবর্তী প্রজন্মের অবক্ষয় নিয়েও। বলেন, 'ভয়ংকর! দেখো অবজেক্টিভ কন্ডিশন এখন পাল্টে গিয়েছে। যে গুরুদের আমি পেয়েছিলাম, তখন মাস্টারমশাইকে বাংলার বাঘ বলতাম আমরা। উনি ক্লাসে ঢোকার সময় বলতেন আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। আর উনি ক্লাসে ঢুকলেই বদমায়েশি শুরু করে দিতাম।'

উল্লেখ্য, গত অক্টোবরে বাংলাদেশের এসেছিলেন কবীর সুমন। সেসময় এদেশের শ্রোতাদের প্রশংসা পঞ্চমুখ হয়েছিলেন তিনি। সেটারই প্রতিধ্বনি করলেন বাংলা গানের এই কিংবদন্তি।

 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর