তেলেগুতে মুক্তি পেল চঞ্চলের 'তাকদীর' সংস্করণ 'দয়া'

অভিনেতা চঞ্চল চৌধুরীর দুর্দান্ত ওয়েব সিরিজ 'তাকদীর' এবার দেখতে পাচ্ছেন তেলেগু ভাষী দর্শকরা। মুক্তি পেয়েছে তেলেগু ওয়েব সিরিজ 'দয়া'। গত (৪ আগস্ট) ওর্টিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে অবমুক্ত হয় মার্ডার মিস্ট্রি সিরিজটি। 

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম

বাংলাদেশের সৈয়দ আহমেদ শাওকীর বহুল প্রশংসিত এ কাজের তেলুগু সংস্করণ পরিচালনা করেছেন পবন সাদিনেনি।

সপ্তাহ দুয়েক আগে প্রকাশ হয় এর ট্রেলার। সেখানে দেখা যায়, মূল গল্পটা ঠিক রেখে কাহিনি বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

সেখানে ফ্রিজার ভ্যানচালক, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও নিহত সাংবাদিকের গল্প ফুটিয়ে তোলা হয়। 
এতে চঞ্চলের ভূমিকায় অভিনয় করেছেন জেডি চক্রবর্তী। তেলেগু এ অভিনেতা একাধারে চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, সুরকার ও সংগীতশিল্পীও। ‘দয়া’র মাধ্যমে ওটিটিতে অভিষিক্ত হলেন এই অভিনেতা।

জেডি ছাড়াও এই তেলেগু সিরিজে অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বিরাজসহ আরও কয়েকজন।
উল্লেখ্য, ২০২০ সালে মুক্তি পায় ‘তাকদীর’। সিরিজের গল্প আবর্তিত হয় লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে ঘিরে। সিরিজে সাংবাদিক আফসানার নিহত হওয়ার গল্প বলা হয়। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর