বাবা হিসেবে কোনও দায়িত্বই পালন করল না রাজ: পরী

তারকা দম্পতি পরী মণি- শরীফুল রাজ দম্পতির একমাত্র সন্তান রাজ্য। আগামী ১০ আগস্ট তার প্রথম জন্মদিন। বেশ আয়োজন চলছে সেটা নিয়ে। তবে এই কাজটা মা পরী মণিকে একাই করতে হচ্ছে বলে জানালেন নায়িকা। 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৫:৫৫ পিএম

রাজধানীর একটি অভিজাত হোটেলে জন্মদিনের অনুষ্ঠান হবে। সেখানে থাকবে পরী মণির কাছে কিছু মানুষ। অন্যদিকে, বাবা রাজ গত দুই সপ্তাহ ধরে দেশের বাইরে। এখন আছেন ভারতে। তাই তার দায়িত্ব নিয়ে গণমাধ্যমেও  প্রশ্ন তুলেছেন পরী। 
চিত্রনায়িকা বলেন, 'প্রতি মাসেই আমরা ছেলের জন্মদিন পালন করেছি। কিন্তু বাবুর বয়স এক বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলাম। আগামী ১০ আগস্ট তা পূর্ণ হচ্ছে। এটি হবে তার সত্যিকারের প্রথম জন্মদিন পালন। এ সময় তার বাবা পাশে থাকবে কিনা তা আমি নিশ্চিত নই।'

রাজের বিষয়টি নিয়ে পরী মণি বলেন, 'রাজ্যর জন্মদিনের সব আয়োজন মা হিসেবে আমাকে একাই করতে হচ্ছে। অনেক আগে থেকেই আমি ও রাজ মিলে বাবুর প্রথম জন্মদিন পালনের ব্যাপারে অনেক পরিকল্পনা করেছিলাম। অথচ জন্মদিন পালনের আগে এসে তার দেখা নেই। শুনেছি অনেক দিন ধরেই দেশের বাইরে গেছে। এখনও সে ফেরেনি। অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। কিন্তু বাবা হিসেবে কোনও দায়িত্বই পালন করল না রাজ। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিল না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে।'

আক্ষেপ করে পরী জানান, রাজ যেন না আসে ছেলের জন্মদিনে। রাজের উদ্দেশে পরী বলেন, 'ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে অন্তত একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত। সেটাও করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজ থেকে তাকে বেশ কয়েকবার ফোন করেছি। কিন্তু সে কোনও ফোনই দেয়নি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনও আছে। সেই নম্বরে ফোন করলেও সে রিসিভ করেনি। কল ব্যাকও করেনি। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।'

পরীর দিনকাল:

বেশকিছু দিন ধরে কাজের বাইরে ব্যক্তিগত কারণে আলোচনায় আছেন এ দম্পতি। পরী ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কলকাতার একটি সিনেমার মাধ্যমে মা হওয়ার পর তিনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। অন্যদিকে, রাজও এখন আছেন কলকাতায়। সেখানে তার দুটি ছবি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়েছে।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর