কলকাতার সায়ন্তিকার দাবি, জায়েদ বললেন 'না' 

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

কলকাতার ছোট পর্দার ইধিকা পাল গত ঈদ মাতিয়ে গেছেন বাংলাদেশ। এবার আরও এক নায়িকা অভিনয় করতে যাচ্ছেন এদেশের ছবিতে; তিনি সায়ন্তিকা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে তাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে সায়ন্তিকা অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। 

না, এবার যৌথ প্রযোজনার ছবিতে নয়। কাজ করছেন এ দেশের বড় একটি ঘরে। ভারতীয় সূত্রের মতে, জায়েদ খানের বিপরীতে দেখা যাবে তাকে। নায়িকাও কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তেমনই বলেছেন। সেখানে তার ভাষ্য, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।’

অন্যদিকে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন উল্টো কথা! অর্থাৎ কিছুই জানেন না তিনি। বললেন, ‌'আমি কিছুই জানি না'।

জানা যায়, সায়ন্তিকার ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। মূলত মূল ধারার বাণিজ্যিক ছবি এটি। তাই দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদান সেখানে মজুদ থাকবে। সূত্রের খবর, চলতি মাসেই ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন সায়ন্তিকা। বাকিটা ঘোষণা আসবে এদেশ থেকেই।

টলিউডে ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘ দিন বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন। কিছু ছবিতে দেখা গিয়েছে পার্নো মিত্রকেও। সম্প্রতি ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবিটি অন্যতম ব্যবসাসফল কাজ হিসেবে বিবেচিত।

নাকাব ট্রেলার:

 

 

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর