চোখে ব্যান্ডেজ, কী হয়েছে ফারিয়ার?

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০১:১১ পিএম

গতকাল (১৩ আগস্ট) রাতে এক চোখে ব্যান্ডেজ মোড়ানো একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সঙ্গে জানান দেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’ তার প্রকাশিত ছবি দেখে স্পষ্ট- তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। আর সে কারণেই ব্যান্ডেজ মোড়ানো হয়েছে তার চোখ।

বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় ফারিয়ার সঙ্গে। এই নায়িকা ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, 'বাম চোখে সিরিয়াস ধরনের ইনফেকশন হয়েছিল। আপাতত বিশ্রামে আছি!'

জানান, চোখ সংবেদনশীল হওয়ায় দ্রুতই তা অস্ত্রোপচার করা হয়। যা হয়েছে গতকাল সন্ধ্যাই বনানীর একটি হাসপাতালে। 

হাসপাতালে নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুকঅসুস্থতার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেননি ফারিয়া। নায়িকার মা ফেরদৌসী বেগম জানালেন, বেশ কিছু দিন ধরেই ওর চোখে সমস্যা হচ্ছিল। এর কারণে কিছুদিন কাজও বন্ধ রেখেছে। অবশেষে গতকাল সন্ধ্যায় সেটির অস্ত্রোপচার হয়েছে। ঘণ্টা দেড়েকে লেগেছে হাসপাতালে। রাতেই বাসায় ফিরেছেন ফারিয়া।  কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আর এই সময়টা কাজ থেকে দূরে থাকবেন ফারিয়া।

‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে...
মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় বিপর্যস্ত ইরান। আর এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর