‘বিগ বস মারাঠি’ জিতলেন ফেসবুক ইনফ্লুয়েন্সার

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি পাচ্ছেন ১৫ লাখ রুপি পুরস্কার।

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছরের তানভি কোলতে একজন মারাঠি টিভি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভারতের রত্নাগিরির একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পড়াশোনায় ভালো করার পাশাপাশি অভিনয় ছিল তার স্বপ্ন। সেই লক্ষ্যেই উচ্চশিক্ষা শেষে মডেলিং ও অভিনয়ে মন দেন।

মডেলিংয়ে তানভি ছবি: সংগৃহীত শুরুর দিকে বিজ্ঞাপন ও ছোটখাটো টিভি চরিত্রে কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে দ্রুত জনপ্রিয়তা পান তানভি। তার স্পষ্টভাষী স্বভাব দর্শকদের কাছে তাকে আলাদা করে তোলে। সেখান থেকেই ‘বিগ বস মারাঠি’-তে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

বিগবসে তানভি। ছবি: সংগৃহীত পুরো শো জুড়ে সাহসী ও সরাসরি কথা বলার জন্য দর্শকদের মন জয় করেন তানভি। কোনো কিছু গোপন না রেখে স্পষ্টভাবে মত প্রকাশ করায় তাকে ‘ঢাক্কড় গার্ল’ বলা হতো। বিভিন্ন টাস্কে ভালো পারফরম্যান্সের কারণে ‘টাস্ক কুইন’ উপাধিও পান।

তানভি। ছবি: সংগৃহীত তবে যাত্রাটা পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। রাকেশ বাপাত ও ভিশাল কোটিয়ানের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। অনেক প্রতিযোগী তাকে প্রভাব বিস্তারকারী বা অতিরিক্ত আগ্রাসী বলেও মন্তব্য করেন। তবে এসব বিতর্কই শেষ পর্যন্ত তাকে আরও আলোচনায় এনে জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করেছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর