৭২ বছরেও ভেলকি দেখালেন রজনীকান্ত

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম

বয়স যে কেবল সংখ্যা মাত্র তার প্রমাণ দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। ৭২ বছরেও নায়কের চরিত্রে দিব্যি ভেলকি দেখালেন তারকা। অভিনেতার ‘জেলার’ সিনেমাটি মুক্তির ৫ দিনে ৩৫০ কোটি রুপির মাইলফলকে প্রবেশ করেছে। সেই সঙ্গে প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও সিনেমাবোদ্ধাদের।  

কেবল ভারতেই সিনেমাটির আয় হয়েছে ১৫০ কোটি রুপি, যার বেশিরভাগ তামিল ও তেলেগু থেকে এসেছে। ‘জেলার’ বিদেশেও দর্শক টানতে পারছে। কিছু দেশে প্রতিদিনের আয়ের দিক থেকে শাহরুখের পাঠানকে ছাড়িয়ে গেছে। আয়ের দিক থেকে করোনা মহামারি পরবর্তী ভারতীয় সিনেমাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আরআরআরের পেছনে আছে ‘জেলার’।

 রজনীকান্তের ছবি এবং পোস্টারে ফুল ও দুধ দিয়ে শুভ কামনা জানান ভক্তরা। ছবি: এপির সৌজন্যে

গত বৃহস্পতিবার মুক্তি পায় রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। ছবি মুক্তি উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বেশ কিছু অফিসে ছুটি ঘোষণা করা হয়েছিল। এর আগেও দক্ষিণের বিভিন্ন শহরে রজনীকান্তের ছবির মুক্তির দিন ছুটি ঘোষণা করার রেকর্ড আছে। ‘থালাইভা’ খ্যাত এই অভিনেতার ছবির মুক্তির দিন তামিলনাড়ুতে রীতিমতো সাজ সাজ রব পড়ে যায়। 

প্রায় দুই বছর পর পর্দায় ফিরেছেন দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেতা রজনীকান্ত। তাই সিনেমাটি ঘিরে ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। এমনকি রজনীকান্তের ছবি এবং পোস্টারে ফুল ও দুধ দিয়ে শুভ কামনা জানান ভক্তরা। ‘জেলার’ ছবিতে রজনীকান্ত ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার ও মোহন লালের মতো তারকা।

 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর