যৌন হয়রানির অভিযোগ তোলা চমকই হলেন তিন মাসের জন্য নিষিদ্ধ

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:১১ পিএম

সম্প্রতি শুটিং সেটে ‘দুর্ব্যবহার’ ও সহকর্মীর প্রতি ‘যৌন হয়রানির’ মিথ্যা অভিযোগ তোলার পর এবার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকই তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন। আজ (২১ আগস্ট) নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত।  

এর আগে চমক যৌন হয়রানির অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। আরেক অভিনেতা ফখরুল বাসার মাসুমের বিরুদ্ধে আনেন হত্যা হুমকির অভিযোগ। যা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। তবে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করা জন্য এগিয়ে আসে নাট্য সংগঠনগুলো। এ নিয়ে ১৩ আগস্ট আলোচনার টেবিলে বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ।

সেখানের রায় আসে, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাও সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু তাই না, চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে নির্মাতাকে।

তবে এতে সন্তুষ্ট নয় নির্মাতারা। সেকারণে আবারও চমকের বিষয়টি নিয়ে আজ বৈঠক করে নতুন সিদ্ধান্ত জানান তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই অভিনেত্রীকে। সঙ্গে থাকছে ৩ লাখ ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণ ও মামলা তুলে নেওয়ার বিষয়টিও। ক্ষতিপূরণ ও মামলার বিষয়টি আগামী ৩০ দিনের মধ্যেই সুরাহা করতে হবে। এছাড়াও তার হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করতে হবে চলতি মাসেই। সংবাদ সম্মেলনে নির্মাতারা। ছবি ডিরেক্টরস গিল্ড

এর আগে, ১৩ আগস্ট নাট্যপাড়ার তিন সংগঠনের সিদ্ধান্তগুলো হলো- 
১. অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইবেন।
২. শ্বশুর বাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন।
৩. অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করবার ব্যবস্থা গ্রহণ করবেন।
৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যে কোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিত ভাবে অঙ্গীকার করবেন। আগামী ৬ মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে সে বিষয়ে সচেষ্ট থাকবেন।

৫. যেহেতু সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন ইন্টারভিউ ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোনো ঘটনার সমাধান নিতে পারে না বরং যে কোনো পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে সেহেতু এখন থেকে অন্তঃসংগঠনের কার্য নির্বাহী কমিটির এবং সকল সংগঠনের সকল সাধারণ সদস্য যেকোনো ঘটনার প্রেক্ষিতে যার যার সংশ্লিষ্ট সংগঠনে অভিযোগ করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার পোস্ট করতে পারবেন না।
৬. শুটিং পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার লক্ষ্যে কলাকুশলীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কেউ যদি কোনো প্রকার অসদাচরণ, বিশৃঙ্খলা, কাজের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর