আরশের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ চমকের

 

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিংয়ে অসদাচরণ অভিযোগ এনে টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেছেন নির্মাতা আদিব হাসান। অন্যদিকে, সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন চমক। তার দাবি, আরশ অনৈতিক কিছু প্রত্যাশা করতেন। 

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম

ঘটনা গেল শুক্রবারের (৪ আগস্ট); ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে। রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউজে চমকের কলটাইম ছিল সকাল ১০টায়। জানা যায়, তিনি হাজির হন সকাল সাড়ে ১১টায়। এর আগে সহকারী পরিচালক সাড়ে নয়টায় ফোন দেন। নাটকের অভিনেতা আরশ সাড়ে দশটায় ফোন দেন। চমক হাজির হয়ে জানতে চান, আরশ কেন  ফোন দিয়েছেন, তিনি আর্টিস্ট কো-অর্ডিনেটর কিনা? এরপর থেকে কারণে-অকারণে সবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন চমক। প্রশংসা করলেও খেপে যেতে থাকেন। 

প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, প্রথম দৃশ্য শেষ হওয়ার পর প্রোডাকশন ম্যানেজার চমককে বলেন, ‘আপা, শটটা খুব সুন্দর হয়েছে’। আর তাতে যেন আরও মেজাজ হারান চমক। এরপর নাটকের পরিচালক আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন; এ রকম কোনও ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’

এতে চমক শুটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী মাসুম বাশারও। 
ঘটনার একপর্যায়ে পুলিশে খবর দেন অভিনেত্রী।সুরহা না হওয়ায় শুটিং স্পট থেকে চলে আসেন তিনি।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চমক। একটি গণমাধ্যমকে তিনি বললেন, ‘আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের অভিনয় শিল্পী সংঘে অভিযোগ দিয়েছি। এখনও কোনো বিচার পাইনি। সেখান থেকে আমাকেও কথা বলতে নিষেধ করা হয়েছে। যখন কোনও উঠতি নায়িকা ভালো করতে থাকে, আশপাশের কারও কোনও চাহিদা পূরণ করতে না পারে, তখন তার বিরুদ্ধে কিছু লোক লেগে যায়। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে!’

নগদ-বাকি নাটকের পোস্টার। এমন বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তারা। ছবি: আরশ/ফেসবুকএ পর্যায়ে তিনি আরশ খানকে অভিযুক্ত করে বলেন, ‘আরশ আমার ভালো বন্ধু ছিল। একসঙ্গে কাজ করছিলাম। আমাদের ভালো জুটি হতে যাচ্ছিলাম। একটা সময় সে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আশা করে। আমি এমনটা কখনোই তার কাছে আশা করিনি। যে কারণে ষড়যন্ত্র করছে। আর আমি নাকি আমাদের সিনিয়র অভিনেতা মাসুম বাশার আংকেলকে ধমক দিয়েছি, পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছি। তাহলে পুলিশ যখন এলো, তখন পুলিশকে কেন বললেন না, তার সঙ্গে আমি এমন আচরণ করেছি।’

এ নিয়ে আরশ জানালেন ভিন্ন কথা। এ অভিনেতা বলেন, ‘আমি সকালে উঠে জিমে যাই। এর মধ্যে সাড়ে নয়টার দিকে পরিচালকের সঙ্গে কথা হয়। তাকে সবকিছু রেডি করতে বলি। পরে সাড়ে ১০টার দিকে সহকারী পরিচালক ফোন দিয়ে বলেন, চমক ফোন ধরছেন না। আমি যেন একটা ফোন দিই। সে কারণেই আমি তাকে ফোন দিয়েছি। সে ফোন ধরে না। এখন আমি কি তাকে ফোন দিতে পারি না। আমাদের একসঙ্গে শুটিং। সে এলেই তো আমাদের দৃশ্যে শুটিং করতে পারব। এখানে অন্যায়টা কী?’

আরশ দাবি করে বলেন, ‘'চমক আমার সামনে অভিনয়শিল্পী সংঘে ফোন দিয়ে বলে তাকে আটকায়ে রাখছে। টাকা না দিলে বের হতে দেবে না। কথা বলা শেষ হলে আমি চমককে বলি, 'এটা কী বলতেছ? কারণ, তেমন কিছু ঘটেনি।' তখন সে আমাকে এ নিয়ে কথা বলতে নিষেধ করে। আমি আবারও বিষয়টি সমাধানের চেষ্টা করি। সবার সঙ্গে কথা হয়। শুটিং করতে যাব। এর মধ্যে দেখি পুলিশ। পুলিশ দেখে শুটিংয়ের সবাই অবাক হয়ে যান। পরে জানা যায়, পুলিশ এনেছেন চমক।''

আরশের ভাষ্য, ''শুটিংয়ের মধ্যে পুলিশ আসায় সিনিয়র অভিনেতা মাসুম বাশার কিছুটা বিরক্ত হন। তিনি বলেন, 'পুলিশ আসার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি। এতে তাকে ছোট করা হয়েছে।''

আরশ বলেন, ‘‌'এ কথা বলার সঙ্গে সঙ্গে চমক রেগে চিৎকার দিয়ে বলেন, 'হাউ ডেয়ার ইউ...।' তখন মাসুম বাশার বলতে থাকেন, 'তুমি আমার সঙ্গে কেন জোরে কথা বলছ।' আমি আবার তাদের হাত ধরে চুপ করাই। আংকেল দেখি কাঁপছেন।''

এদিকে, নাটকটির নির্মাতা আদিব হাসানের দাবি, শুটিংয়ে সময়মতো চমকের না আসা এবং এসে একটি দৃশ্য করে শুটিং ফেলে চলে যাওয়ায় ৩ লাখ ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

অন্যদিকে, বিষয়টি সমাধানের জন্য যৌথ উদ্যোগ নিয়েছে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট তিনটি সংগঠন। এ কারণে আপাতত সংগঠনের নেতারা বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলছেন না।

 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর