শাহরুখের বিপরীতে ময়মনসিংহের মেয়ে 

জন্মসূত্রে তিনি বাঙালি। তবে বড় হয়েছেন দিল্লিতে। সেই হিসাবে প্রবাসী বাঙালি তকমাটাই উপযুক্ত তার জন্য। নাম তার সঞ্জীতা ভট্টাচার্য। আরেকটু নির্দিষ্ট করলে ময়মনসিংহের মেয়ে সঞ্জীতা। তার বাবা কলকাতার ও মা ময়মনসিংহের।

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম

শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে ময়মনসিংহের মেয়ে সঞ্জীতার। যদিও তিনি জন্মসূত্রে বাঙালি, তবে বড় হয়েছেন দিল্লিতে। তবে নিজেকে প্রবাসী বাঙালি হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন সঞ্জীতা। 

‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর ছোট ছোট কিছু চরিত্রের পর এবার বড় পর্দায় দেখা যাবে সঞ্জীতা। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার। তাছাড়া শাহরুখের সঙ্গে কাজ করেছেন, এ নিয়েও তার মধ্যে চলছে উন্মাদনা। শুধু অভিনয়ই নয়, গায়িকা হিসেবেও আছে তার সুখ্যাতি। 

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‌আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।'

তার বাবার নাম সঞ্জয় ভট্টাচার্য। পরিবার প্রসঙ্গে এই নায়িকা-গায়িকা বলেন, 'আমার বাবা এক জন চিত্রশিল্পী। বাবারও খেলাধুলোর দিকে খুব একটা ঝোঁক নেই। তাই ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে খুব একটা মাতামাতি আমাদের বাড়িতে হয় না।’

আর শাহরুখের সঙ্গে কাজ করা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এ তারকা। এ বিষয়ে তার ভাষ্য, ‘সত্যি বলতে, আমি এখনও পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। এখনও প্রসেস করছি। প্রায় দু’বছর ধরে আমরা কাজ করছি ‘জওয়ান’-এ। আর কিছু দিন পরেই ছবিটা মুক্তিও পাবে। এ বার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয়, যখন ছবিটা মুক্তি পাবে আর আমি দেখব নিজেকে পর্দায়— তখন বোধ হয় উপলব্ধি করতে পারব যে, স্বপ্ন সত্যি হয়েছে।’

 

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। শাহরুখ, সঞ্জীতা ছাড়াও আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর