মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বিকেল সাড়ে ৫টায় উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।
এ সময় যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশও করেন।
এরআগে, রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটওভার ব্রিজে আগুন দেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল লাইনের নিচেই আগুন জ্বলছে। এই অবস্থায় তখন চার স্টেশন বন্ধ রেখে দুই ভাগে চলাচলের সিদ্ধান্ত জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
- নরসিংদীতে সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত
- জ্বলছে বিটিভি ভবন, ভেতরে আটকা অনেকে
- আসাদগেটে সংঘর্ষে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী নিহত
- সংঘর্ষে উত্তরায় ৪ জন নিহত
- বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক
- মেরুল বাড্ডায় পুলিশ উদ্ধারে এল হেলিকপ্টার
- দুভাগে চলছে মেট্রোরেল, বন্ধ ৪ স্টেশন
- জেলায় জেলায় চলছে ‘কমপ্লিট শাটডাউন’
- মহাখালীতে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ছাত্রলীগ আক্রান্ত হয়েও ধৈর্য ধরেছে: ওবায়দুল কাদের
- আন্দোলনে গিয়ে আতঙ্কে লেকে ঝাঁপ দেওয়া একজনের মরদেহ উদ্ধার
- মিরপুর-১০ নম্বরে শিক্ষার্থীদের অবস্থান, আওয়ামী লীগের সমাবেশ পণ্ড
- বিক্ষোভের মধ্যেই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন
- রংপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যু