জেলায় জেলায় চলছে ‘কমপ্লিট শাটডাউন’

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম

নারায়ণগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সারা দেশের বিভিন্ন জেলায় রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জেলায় জেলায় আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। 

নারায়ণগঞ্জ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ। অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়ে এখনও চলছে। চাষাঢ়া মোড় থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক ও চট্টগ্রাম  মহাসড়কে সকল ধর‌নের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রো‌ডের জালকু‌ড়ি ও সা‌ইবোর্ড এলাকায় বি‌জি‌বি মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

চুয়াডাঙ্গায় অন্তত চারজন ছাত্র আহত হয়েছেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও হামলার ঘটনা। এতে জেলায় অন্তত চারজন ছাত্র আহত হয়েছেন। 

সকালে সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জ এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই অবস্থা দেখা যায় শহরের সরকারি কলেজের সামনেও। এখানে ছাত্রলীগের হামলায় অন্তত চারজন ছাত্র আহত হন। তাদের মধ্যে মাসুদ রানা (২১) নামের এক আহত সাধারণ শিক্ষার্থীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 


গাজীপুর
‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

গাজীপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে স্কুলকলেজের শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে লাঠি-জাতীয় পতাকাসহ মিছিল নিয়ে মহাসড়কে উঠে পড়েন ৩-৪ শতাধিক শিক্ষার্থী। এসময় তাঁরা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। ১৫-২০ মিনিট অবস্থানের পর মহাসড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।  

মুন্সিগঞ্জে মহাসড়কে বিক্ষোভ করছে ৩-৪ শতাধিক শিক্ষার্থী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন শিক্ষার্থীরা চলে যাওয়ার পর পেছন থেকে তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। এসময় তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।  

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘আন্দোলনকারীরা অল্প কিছুক্ষণ মহাসড়কে ছিলেন। তবে তারা কোনো বিশৃঙ্খলা করেনি। নিজেদের মতো করে বিক্ষোভ করে চলে গেছেন।’

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ডিসি অফিসের সামনে ঝড়ো হয় শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা কঠোর অবস্থানে রয়েছে।

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। এতে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় দীর্ঘ যানজট।

লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

খাগড়াছড়ি 
খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর বৃহস্পতিবার সকাল ১০টায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে চেঙ্গী  স্কয়ার থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া শাপলা চত্বর অবরুদ্ধ থাকায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান।  

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর বৃহস্পতিবার সকাল ১০টায় অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।’

ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তাঁরা। এতে প্রায় ৩ ঘণ্টা ধরে খুলনা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।    

ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী। এ আন্দোলনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকেরাও একাত্ম ঘোষণা করেছেন।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ছাড়া জান-মালের যাতে কোনো ক্ষতি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খুলনা পালিত হচ্ছে ‘কমপ্লিট শাটডাউন’। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন খুলনা 
কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনা মহানগরীর  শিববাড়ি মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে মিছিল সহকারে সড়কে অবস্থান নেয়। 

ময়মনসিংহ
কোটা সংস্কার ও সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ময়মনসিংহ নগরীর টাউন হলে সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বেলা ১২টার দিকে দাবি আদায়ের আন্দোলন কয়েক হাজার শিক্ষার্থী হাতে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। 

ময়মনসিংহে আন্দলোন করছে আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলকলেজের শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এতে আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। এ সময় অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ নিতে দেখা গেছে। 

এদিকে সর্বাত্মক অবরোধ কমসূচিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সকাল থেকেই অবস্থান নিয়ে মিছিল করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে করে বন্ধ রয়েছে যান চলাচল।

রাস্তার মোড়ে মোড়ে সকাল থেকেই অবস্থান নিয়ে মিছিল করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এদিকে রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে জেলা শহরে জরুরি দরকারে আসা মানুষজন। সরকারি-বেসরকারি অফিসগামীরা হেঁটে কর্মক্ষেত্রে যাচ্ছেন। জেলা শহরের কালিবাড়ি মোড়, পুরান থানা মোড়, একরামপুর, বত্রিশ, নগুয়াসহ প্রায় সকল এলাকার রাস্তা কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে রয়েছে।

কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে এ উপজেলার অধিকাংশ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি ঢাকাসহ দূরপাল্লার বাস। অধিকাংশ স্ট্যান্ডগুলোতে সারিবদ্ধ করে রাখা হয়েছে বাস। তবে পুলিশি নিরাপত্তায় চলছে জেলার অভ্যন্তরীণ বাস চলাচল। এ ছাড়াও সড়ক মহাসড়কগুলোতে স্বাভাবিক রয়েছে মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।

কলাপাড়া থানার পুলিশ কর্মকর্তা আলি আহম্মেদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর এবং মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া সর্বক্ষনিক নজরদারি করছেন মোবাইল টিমের সদস্যরা।

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন- রাকিব উল হাসান, নারায়ণগঞ্জ; মানিক আকবর, চুয়াডাঙ্গা; আবুল হাসান, গাজীপুর; জিতু রায়, মুন্সিগঞ্জ; আব্বাছ হোসেন, লক্ষ্মীপুর; সমির মল্লিক,খাগড়াছড়ি; রহিম রেজা, ঝালকাঠি; এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা; আবু সালেহ মূসা, ময়মনসিংহ; শাহজাহান সাজু, কিশোরগঞ্জ; ফরিদ উদ্দিন, কুয়াকাটা।

আরও পড়ুন:

আরও পড়ুন:

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর