বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। অন্য দিকে, নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের কানাঘুষা এখন সর্বত্র।
তাই প্রাক্তন দম্পতির পথ দুদিকে হলেও কমেনি তাদের তিক্ততা।
বিচ্ছেদের পর থেকে নাগাকে সর্বত্রই 'প্রাক্তন স্বামী' বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। এবার সামান্থার ছবি ‘কুশি’র ট্রেলার শুরু হতেই হল ছেড়ে বেরিয়ে গেলেন নাগা!
ভারতীয় এক গণমাধ্যমের খবর—সিনেমার মধ্যান্তরে সামান্থার ‘কুশি’ ছবির ট্রেলার পর্দায় দেখানো হয়। আর তাৎক্ষণিক আসন ছেড়ে বাইরে চলে যান সাবেক স্বামী নাগা।
কন্নড় ছবি 'বয়েস হোস্টেল' দেখার সময় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমটির মতে, প্রাক্তন স্ত্রীর ছবির ঝলক পর্দায় দেখার পরই খানিকটা অস্বস্তিতে পড়েন নাগা। তার পরই নাকি সিনেমাহল ছেড়ে বেরিয়ে যান। তবে আরও কয়েকটি সংবাদমাধ্যমের মতে, সামান্থার জন্যই নাগা বের হয়ে গেছেন—এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেমের পরে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের আগে ছিলেন ‘লিভ ইন’ সম্পর্কে। সব মিলিয়ে প্রায় এক দশকের সম্পর্ক। সেটা ভেঙে যায় বিয়ের মাত্র চার বছরের মাথায়।