রণবীরের সিনেমা থেকে সরে গেলেন আলিয়া

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম

পরিচালক নীতেশ তিওয়ারির 'রামায়ণ' সিনেমা থেকে সরে গেলেন আলিয়া ভাট। এই বছরের ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ের দিনক্ষণও প্রায় ঠিক করে ফেলেছিলে পরিচালক। তবে নীতিশের রামায়ণের কাহিনীতে এলো নতুন টুইস্ট। বৃহস্পতিবার ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, শিডিউল সমস্যার কারণে আলিয়া ভাট এই প্রকল্পে সীতার চরিত্রে অভিনয় করবেন না। 

এর আগে, জানানো হয়েছিল 'রামায়ণ' সিনেমাটিতে রণবীর কাপুর রামের ভূমিকাতে অভিনয় করবেন। অন্যদিকে আলিয়া ভাটকে দেখা যাবে সীতার ভূমিকায়। আর রাবণ হচ্ছেন 'কেজিএফ' খ্যাত দক্ষিণী তারকা যশ। তবে প্রজেক্ট থেকে আলিয়া ভাটের প্রস্থানের ফলে ডিসেম্বরে রামায়ণের শুটিং শুরু হওয়ার সম্ভাবনা কম।

পিঙ্কভিলা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, আলিয়া ভাট নাকি এই সিনেমার জন্য সময় দিতে পারছেন না। তারিখ নিয়ে সমস্যা দেখা দিচ্ছে বলেই খবর। সিনেমাটি যাতে আদিপুরুষ-এর পরিণতি না পায়, সেই দিকে নজর রেখেই বেশি সময় নিচ্ছিলেন পরিচালক। কিন্তু তাতেই বেধেছে বিপত্তি। কারণ অন্যান্য ছবির কমিটমেন্টে রয়েছেন আলিয়া ভাট। সেই জন্যই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে, বাস্তব জীবনের দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্রহ্মাস্ত্র সিনেমাতে। ব্রহ্মাস্ত্র ছবির পর কয়েকদিন আগেই মিলেছিল সুখবর। দক্ষিণ দুনিয়ার পর এবার বলিউডের রামায়ণে দেখা যাবে এই দুই স্টারকে।

ধারণা করা হচ্ছে, চলতি বছর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ওম রাউত এবং মনোজ মুনতাশি পরিচালিত ‘আদিপুরুষ’। দুর্বল গ্রাফিক্স, দুর্বল সংলাপে ভরা নতুন রামায়ণকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সিনেপ্রেমীরা। ছবি নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। তারপর থেকেই রামায়ণকে ছবির পর্দায় আনতে একশবার ভাবছেন বলিউডের অন্যান্য পরিচালকরা। এছাড়া আলিয়ার সরে যাওয়ায় রণবীর কাপুরের বিপরীতে কে হবেন সীতা, তা নিয়ে প্রশ্ন তুঙ্গে।

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর