এ কোন সিয়াম? মুখ ভর্তি কাঁচাপাকা দাড়ি, পরনে লুঙ্গি, ঠোঁটে সিগার, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, কাঁধে লাল চোখের কাক, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে?
এমনভাবেই আজ (২৯ মার্চ) জন্মদিনে পোস্টার প্রকাশ করেছেন নায়ক সিয়াম আহমেদ। এটার তার নতুন চলচ্চিত্র।নাম ‘জংলি’। যা আসছে আগামী কোরবানির ঈদে।
ছবিটি পরিচালনা করছেন এম রাহিম। এর আগে একই পরিচালকের ‘শান’–এরও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় ছবিও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন, ‘গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।’
পরিচালক জানান, আগামী ১৫ এপ্রিল থেকে ‘জংলি’র শুটিং শুরুর কথা আছে। একটানা শুটিং শেষ হবে ছবির।