আমি সৃজিতের স্ত্রী! এটাই দুর্ভাগ্যের…: মিথিলা

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:৪১ পিএম

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে কম কথা হয় না। আছে নেতিবাচক ও ইতিবাচক—সব প্রসঙ্গই। সৃজিত ও মিথিলার সম্পর্ক নিয়ে নানা লোকে নানা কথা বলে। বলে, তাদের মধ্যে চলছে ঝামেলা! 

কিন্তু ঘটনা কি আসলেই সত্যি? বিষয়গুলো নিয়ে মিথিলা মুখ খুলেছেন। একেই তাঁর কলকাতার বাড়িতে নতুন সদস্য এসেছে। তবে, বাড়িতে গিয়ে মিথিলা যা দেখেছেন তাঁর জন্য মোটেই তিনি প্রস্তুত ছিলেন না। কেন?

অভিনেত্রীর কথায়, ‘সৃজিত আমায় চমকে দিতে ফেল করে না। কিন্তু, আমি উলুপির কথা জানতাম। এখানে এসে দেখলাম, ওর তিনটে বড় পাইথন আছে। সত্যি বলতে গেলে আমি কোনোদিন সাপের ভক্ত না। তাই আমি জানি না, যে গোটা বিষয়টায় আমি ঠিক কী অনুভব করব। কিন্তু আমি সৃজিতকে বাধা দিইনি।’

এখানেই শেষ না। সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হয়েই বেশ ভুগেছেন তিনি। সৃজিতের বউ, একথা তাঁকে বহুবার শুনতে হয়েছে। তাতেই আপত্তি মিথিলার! তিনি বলেন, ‘ওকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে না। কিন্তু আমায় করে। বাংলাদেশেও সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমায় ওর বউ হিসেবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি, পিএইচডি করছি! এগুলো কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?’

প্রসঙ্গত, ‘দশম অবতার’র পর ‘অতিউত্তম’ ছবির মাধ্যমেই আবার সিলভার স্ক্রিনে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারকে দীর্ঘ ৪২ বছর পর আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন। তাতেও বেশ বাহবা পাচ্ছেন তিনি। অন্যদিকে ঈদে আসছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সালাম...
লোডিং...

এলাকার খবর