চুল পড়ার সমস্যা নিয়ে ভুক্তভোগী প্রায় সবাই। জিনগত কারণের পাশাপাশি দায়ী হতে পারে, দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অযত্ন। এর ফলে প্রচুর পরিমাণে চুল ঝরতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই খোজেন সমাধানের পথ।
চুল ঝরা কমাতে অনেকে ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানে। আর সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে লেমনগ্রাস অয়েল। সুগন্ধ ও থেরাপেটিক গুণে ভরপুর এই এসেনশিয়াল অয়েল। তাই তো অন্যসব উপকরণ থেকে এই তেল বেশ জনপ্রিয়।
লেমনগ্রাস অয়েল আসলে কী?
লেমনগ্রাস গাছের পাতার নির্যাস থেকে তৈরি হয় এই এসেনশিয়াল অয়েল। এর অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের জন্য ট্র্যাডিশনাল মেডিসিনে এই তেল ব্যবহার হতো। লেমনগ্রাস অয়েলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স। এছাড়াও ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং ক্যালশিয়ামের মতো মিনারেল মেলে এই তেলে। তাই চুল এবং স্ক্যাল্পের সুস্বাস্থ্য অটুট রাখতে লেমনগ্রাস অয়েলর জুড়ি নেই।
চুল করে মজবুত
হেয়ার ফলিকল মজবুত করতে লেমনগ্রাস অয়েলের ভূমিকা অনেকে। এতে চুল পড়ার আশঙ্কা কমায়। লেমনগ্রাস অয়েল স্ক্যাল্প ও চুলের সুস্বাস্থ্য অটুট রাখে। তাই নিয়মিত স্ক্যাল্পে লেমনগ্রাস অয়েল মাসাজ করলে, চুল মজবুত হয়। আর চুলও সহজে ভেঙে যায় না। আর আপনার চুল হবে আরও ঘন ও মোটা।
মানসিক চাপ কমায়
অ্যারোমাথেরাপিতেও ব্যবহার হয় এই এসেনশিয়াল অয়েল। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই তো মানসিক চাপ বা দুশ্চিন্তায় যদি চুল পড়ে, তবে এই তেল ব্যবহার মিলবে সমাধান। এক্ষেত্রে আমন্ড অয়েলের সঙ্গে দুই-তিন ফোঁটা লেমনগ্রাস অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগাতে হবে। তারপর ধীরে ধীরে মাসাজ করুন। এতে বেশ উপকার পাবেন।
তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা?
স্ক্যাল্পে অতিরিক্ত তৈলাক্ত হলে হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হয়। স্ক্যাল্পের রন্ধ্রগুলো তেল আর ময়লায় বন্দ হয়ে যায়। এতে অতিরিক্ত চুল ঝরতে পারে। আর এই তেল নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখতে লেমনগ্রাস অয়েল কার্যকরী ভূমিকা রাখতে পারে। নিয়মিত এই এসেনশিয়াল অয়েল মালিশ করলে স্ক্যাল্প রুক্ষ বা অতিরিক্ত তৈলাক্ত হবে না। ফলে কমে যাবে আপনার চুল পড়ার সমস্যাও।
কীভাবে ব্যবহার করবেন?
এসেনশিয়াল অয়েল সরাসরি স্ক্যাল্পে লাগানো উচিত নয়। যেকোনো কেরিয়ান অয়েলের সঙ্গে এই তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। প্রথমে একটি পাত্রে পরিমাণমতো আমন্ড অয়েল বা অলিভ অয়েল নিন। তার সঙ্গে নিন ২-৩ ফোঁটা লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল। দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগাতে হবে। তারপর আঙুল দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন। ১০ মিনিট পর হেয়ার ক্যাপ পরে নিন। এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত দুই দিন এই তেল ব্যবহার করতে পারেন। তবে তার বেশি ব্যবহারের প্রয়োজন নেই।