নিত্যদিনের চুলের যত্ন

রূপচর্চার সঙ্গে সঙ্গে গুরুত্ব পায় চুলের যত্নেরও। কারণ আমাদের ভালো পোশাক বা সাজগোজকে মাটি করে দিতে পারে চুল। তাই অন্য ট্রিটমেন্টর পাশাপাশি যত্ন নিতে হবে চুলের। প্রতিদিন চুলের জন্য ঠিক কী কী করণীয়, জেনে নিন।

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম

প্রতিদিন নজর দিতে হবে চুল আঁচড়ানোর দিকে। অনেকে যেন-তেন ভাবে চুল আঁচড়িয়ে বেরিয়ে পড়েন। কিন্তু এটা একদমই ঠিক নয়। কারণ চুল আঁচড়ানোর সঙ্গে অনেককিছু জড়িত। যেমন, এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হয়। তাই দিনে অন্তত ২-৩ বার চুল আঁচড়ান। তবে ভিজে চুলে চিরুনি ব্যবহার না করাই ভাল। খুব বেশি প্রয়োজন হলে বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করতে পারেন। কাঠের চিরুনি ব্যবহার করতে চেষ্টা করুন।
সপ্তাহে অন্তত দু’বার শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। তবে তিনদিন করতে পারলে বেশি ভালো। প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে একমদই ভুলবেন না। শ্যাম্পুর পর হেয়ার সিরামের ব্যবহার করুন। এতে চুলে জট পড়বে না। তাই চুল আঁচড়াতে গেলে অযথা চুল পড়বে না।
যেদিন শ্যাম্পু করবেন, তার আগেরদিন রাতে হট অয়েল মাসাজ করতে পারেন। তেল মাসাজের পর গরম তোয়ালে জড়িয়ে রাখুন। চুল লম্বা হলে রাতে ঘুমানোর আগে  বেঁধে শুবেন। চুল ভালভাবে আঁচড়ে বেঁধে নিন। আর যদি বিনুনি করতে না চান, তবে পনিটেল করে বেঁধে নিন। মাসে একবার সামান্য বেকিং সোডা ব্যবহার করুন। এটি স্ক্যাল্প হালকা হাতে লাগিয়ে নিন। এতে স্ক্যাল্পে জমে থাকা পদার্থ দূর হয়ে যাবে।
চুলের কখনও খারাপ রং ব্যবহার করবেন না। হেয়ার স্প্রে বা স্টাইলিং যতটা সম্ভব পরিহার করুন। আর যদি ব্যবহার করতেই হয়, তবে তা ভালভাবে পরিষ্কার করে নিন। মাসে অন্তত একবার হেয়ার স্পা করান। তাহলে চুল ভাল থাকবে। বন্ধ হবে চুল পড়া।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর