চুলের যত্নে কলা কতটা কার্যকরী? জানুন

আপডেট : ৩০ মে ২০২৪, ০২:১০ পিএম

নারীদের কাছে ঘরোয়া টোটকার জনপ্রিয়তা সবসময় বেশি। তাই ত্বক বা চুলের যত্নে অনেকেই ভরসা রাখেন নানা প্রাকৃতিক উপাদানে। আপনি যদি তাঁদের একজন হয়ে থাকে, তবে হেয়ার কেয়ারে কলা ব্যবহার নিশ্চয় দেখেছেন! এখন প্রশ্ন, চুলের যত্নে কলা কি সত্যিই কার্যকরী? জেনে নিন।

কলায় রয়েছে ভিটামিন এ, বি এবং সি। এছাড়াও এই ফলে মিলবে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা আপনার চুল ও স্ক্যাল্পের সুস্বাস্থ্য অটুট রাখতে সাহায্য করবে। তাই যদি আপনি নিয়মিত কলা ব্যবহার করেন তবে উপকার মিলবেই। এটা আপনার বলার অপেক্ষা রাখে না।

এটি আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আর আপনার চুলের উপরে তৈরি করে সুরক্ষাস্তর। তাই আপনার রুক্ষ চুলের সমস্যা মিটতে খুব বেশি সময় লাগবে না। এমনকি শুষ্ক স্ক্যাল্পের সমস্যাও দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। স্ক্যাল্পের আর্দ্রতার মাত্রা অটুট থাকার কারণে চুল ঝরাও কমে আসবে। কলা চুলের গোঁড়া মজবুত করে।

কিভাবে তৈরি করবে কলার টোটকা

দুটি পদ্ধতিতে বানানো যায় কটাল টোটকা। প্রথমে একটা কলা ভালোভাবে চটকে নিতে হবে। আপনি চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এই মিশ্রণটিতে যোগ করুন পরিমাণমতো আমন্ড অয়েল। এবার হেয়ার ব্রাশ দিয়ে এই প্যাক চুলে লাগান। তারপর হেয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন। শেষ হলে চুলে ভালোভাবে শ্যাম্পু করে নিন।

আরও একটি পদ্ধতি রয়েছে। তার জন্য একটি পাত্রে ৩ চামচ কলার পেস্ট নিতে হবে। ২ চামচ টক দই এবং ১টি ডিমের সাদা অংশ এতে মিশিয়ে নিন। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট বানাতে হবে। সেটি চুলে একই ভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন। এই দুই হেয়ার প্যাক সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন। তার বেশি একদমই লাগাবেন না। তাহলে উল্টো ক্ষতি হতে পারে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গরমের সময় শুধু ত্বক নয়, চুলের যত্ন নেওয়া জরুরি। এখন বাইরে প্রচণ্ড রোদ। ঘাম আর ধুলোবালিতে নষ্ট হয় চুল। আর যদি স্টাইলিংয়ের জন্য হিট টুল ব্যবহার করেন, তবে তো কথাই নেই। স্ট্রেটনার, কার্লার বা ব্লো...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর