এই বছরে মেকআপে কেমন ট্রেন্ড চলছে জানেন?

২০২৪ সালে সানসেট ব্লাশ, বোল্ড কনট্রাস্ট এবং মব-ওয়াইফ গ্ল্যামারের চল ছিল, কিন্তু ২০২৫ সালে মেকআপ ট্রেন্ডস একটু ভিন্ন পথে হাঁটবে। এবারের ট্রেন্ডস হবে বোল্ড কিন্তু সিম্পল, একইসাথে ড্রামাটিক এবং এলিগ্যান্ট। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের ৫টি মেকআপ ট্রেন্ড যা সবাই ফলো করবে।

নস্টালজিক আধুনিক আই মেকআপ
২০২৫ সালে চোখের মেকআপে পুরনো স্টাইলকে নতুনভাবে ফিরে আসতে দেখা যাবে। গ্লিটার, পেস্টেল শেড, স্মোকি আই এবং উইংড আইলাইনার সবই থাকবে। কিন্তু এই সবকিছুই থাকবে একটু আধুনিক টুইস্টসহ। ডার্ক কোহল আবার ফিরে আসছে, সাথে বোল্ড আইল্যাশেসও থাকবে। চোখের মেকআপ হবে একটু বেশি ড্রামাটিক, কিন্তু স্টাইল হবে স্মার্ট এবং চিক।

নো-মেকআপ লুক এখন সবাই বেশি পছন্দ করছে। ছবি: ফ্রিপিক

ফেদার্ড লিপ লুক
এই লুকটি হবে সফট, রোমান্টিক এবং একদম ইফোর্টলেস। প্রথমে লিপ বাম লাগিয়ে ঠোঁট হাইড্রেট করুন। তারপর লিপ টিন্ট ঠোঁটের মাঝখানে লাগিয়ে ব্রাশ দিয়ে ব্লেন্ড করুন। এভাবে একটু ডিফিউজড ইফেক্ট তৈরি হবে। শেষে হালকা করে পাউডার দিয়ে সেট করে নিন। তাহলে ঠোঁটের রঙ হবে ন্যাচারাল এবং ডাইমেনশনাল।

মিনিমালিস্টিক গ্ল্যাম
২০২৫ সালে মিনিমালিস্টিক লুকই হবে সবচেয়ে জনপ্রিয়। এই লুক পেতে খুব বেশি প্রোডাক্টের দরকার নেই। হালকা ময়েশ্চারাইজার, ডিউই ফাউন্ডেশন, একটু কনসিলার, মাস্কারা, আইলাইনার এবং গ্লসি লিপ টিন্টই যথেষ্ট। এই লুকটি হবে খুব সাধারণ, কিন্তু এলিগ্যান্ট।

ফেদার্ড ল্যাশেস এবং ব্রো
২০২৫ সালে পাতলা ও স্লিক ব্রোওজের বদলে ফেদার্ড এবং বড় ব্রোওজ ট্রেন্ড হবে। সেই সাথে, ল্যাশেসও হবে ফেদার্ড এবং ভলিউমাস। যাতে চোখ আরও বড় দেখাবে। ব্রোওজের জন্য ব্রোও কিট ব্যবহার করে ব্রোওজকে ফুলার এবং ডিফাইনড করে তুলুন।

নো-মেকআপ মেকআপ লুক
এই লুকটি এখনও জনপ্রিয়। ২০২৫ সালেও এর জনপ্রিয়তা কমবে না, বরং বাড়বে। হালকা প্রাইমার, ফাউন্ডেশন, হাইলাইটার এবং সেটিং পাউডার ব্যবহার করে ন্যাচারাল লুক তৈরি করুন। শেষে একটু কোহল এবং লিপ টিন্ট দিয়ে লুকটি কমপ্লিট করুন। এই লুকটি অফিসের জন্য বেশ পারফেক্ট। সেই সাথে করা যাবে পার্টিতেও।

এই ট্রেন্ডসগুলো মেনে চললে ২০২৫ সালে আপনি মেকআপ ওয়ার্ল্ডে একদম আপ-টু-ডেট থাকবেন।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া