নো-মেকআপ লুক পেতে শিখে নিন কনট্যুরিং

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

পোশাকের সঙ্গে নিজেকে ফুটিয়ে তুলতে মেকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামনে থেকে মেকআপ খুব সাধারণ মনে হলেও এটা করা বেশ কঠিন। অনেকেই এখন ঝুঁকছেন নো-মেকআপ লুকের দিকে। তবে এই মেকআপ করতে চাইলে আপনার আয়ত্ত থাকতে হবে কনট্যুরিং।

মেকআপ এখন শুধুমাত্র মুখের দাগ ঢাকতে বা ডার্ক সার্কেল লুকাতে ব্যবহার হয় না। সত্যি বলতে, নিজের ত্বকের স্বাভাবিক রঙ ঢাকার মধ্যে কোনো স্বার্থকতা নেই। সত্যিকারের দক্ষতা হলো আপনার প্রাকৃতিক সৌন্দর্যকে সঠিকভাবে ফুটিয়ে তোলা। তার জন্য কিছু টেকনিক আয়ত্ত করতে হবে। তবেই পেতে পারেন নো-মেকআপের আপনার আসল মেকআপ লুক।

ধাপগুলো অনুসরণ করে করতে পারেন কনট্যুরিং। ছবি: ফ্রিপিক

কনট্যুরিংয়ের মাধ্যমে আপনার মেকআপ দক্ষতাকে আর একটু ঝালিয়ে নিতে পারেন। এই পদ্ধতি জানা থাকলে সহজেই পেতে পারেন নো-মেকআপ লুক।

তাহলে, কনট্যুরিং কী?
কনট্যুরিং হলো মেকআপ ব্যবহার করার আগে আপনার মুখের গঠনকে ঠিক করে নেওয়া। হাইলাইটার জায়গাগুলোকে ঠিক করা। এটা এক ধরনের টেকনিক যা ব্যক্তিভেদে মুখের গঠনকে আলাদা রাখে। এই কাজটি করতে কনট্যুরিং পদ্ধতি আপনাকে সহায়তা করতে পারে। আপনার ত্বকের ধরণ অনুসারে কনট্যুরিং মুখের গঠন ঠিক রাখবে। তবে খেয়াল রাখতে হবে, কনট্যুরিং শুধু মেকআপ নয়—এটি একটি পদ্ধতি। যা মেকআপকে ফুটিয়ে তুলতে সাহায্য করে।

এখানে কনট্যুর করার সহজ উপায় দেওয়া হলো-

আগে ক্যানভাস তৈরি করুন
এটা মুখের বেজ তৈরির প্রথম এবং প্রধান ধাপ। মুখের গঠন ঠিক করতে চাইলে বেজ ভালো করা জরুরি। তার জন্য মুখ পরিষ্কার করার পর শুকিয়ে নিতে হবে। তারপর ফাউন্ডেশন বা টিন্টেড ময়েশ্চারাইজার লাগান। এরপর কনসিলার এবং একটি হালকা করে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান, যাতে নিখুঁত একটি বেস তৈরি হয়।

প্রোডাক্ট এবং ব্রাশ বেছে নিন
ত্বকের জন্য প্রোডাক্ট নির্বাচন বেশ জরুরি। তার জন্য আপনার লাগবে পাউডার এবং ক্রিম থেকে শুরু করে ফ্লাফি এবং বড় অ্যাঙ্গলড ব্রাশ। যদি আপনি ম্যাট ফিনিশ পছন্দ করেন, তবে পাউডার ব্যবহার করুন। আর যদি ট্রেন্ড ফলো করতে চান, তবে ডিউই লুক বেছে নিতে পারেন। তার জন্য ক্রিম ব্যবহার করতে পারেন।
তবে, আপনি যদি নতুন হয়ে থাকেন, তবে ক্রিমি প্রোডাক্ট দিয়ে শুরু করা সবচেয়ে ভালো। কারণ এগুলো বিল্ড করা এবং ব্লেন্ড করা সহজ। দুইটি কাজের জন্য আপনার আলাদা আলাদা ব্রাশ লাগবে। এটি একটি কনট্যুর করার জন্য এবং অন্যটি হাইলাইটের জন্য। তাই বেছে নিতে পারে ছোট এবং ফ্লাফি ব্রাশ।

মুখের ত্বকে ম্যাপ এঁকে নিন
কনট্যুর করার মূল জায়গাগুলি হলো আপনার চোয়ালের নিচের অংশ, কপালের পাশের অংশ, নাকের দুই পাশে এবং থুতনির অংশ। কনট্যুরের মাধ্যমে আপনার মুখের গঠনকে আরও শার্প দেখায়। কপালকে ছোট এবং মুখের আকৃতিকে ভারসাম্য রাখতে এই অংশ আঁকতে হবে। নাককে সরু দেখাতে এর দুই পাশের অংশে কনট্যুর করা হয়। গালের হাড়ের নিচে কনট্যুর করলে গাল আরও ডিফাইন এবং তীক্ষ্ণ দেখায়।

বিল্ডিং এবং বাফিং
আপনার কনট্যুরিং দেখতে যত বেশি ন্যাচারাল হবে, ততই ভালো! সবসময় খেয়াল রাখুন যেন কনট্যুরিংয়ের কারণে আপনার ত্বকের নিজস্ব রঙ হারিয়ে না যায়। প্রোডাক্টটি ব্লেন্ড করার জন্য একটি ভেজা স্পঞ্জ বা ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করুন। আপনার গালের ফোলা অংশে একটি পিচি-পিঙ্ক ব্লাশ দিতে পারেন। এটি ত্বকে আরও সজীব করবে।

হাইলাইটিং
শুধুমাত্র সেই জায়গাগুলো হাইলাইট করুন, যেখানে স্বাভাবিকভাবে আলো পড়বে। যেমন গালের হাড়, ভ্রুর হাড় ও নাকের উপর, কিউপিড বাওয়ের উপরের অংশ এবং থুতনির অংশে। এই জায়গাগুলো হাইলাইট করলে কনট্যুরিং আরও প্রাকৃতিক দেখাবে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর