মেকআপের এই ভুলগুলো কি আপনিও করেন? সাবধান হোন আজই 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

প্রতিটি মানুষের ত্বকের ধরন আলাদা। ত্বকচর্চা এবং মেকআপও তাই ব্যক্তিবিশেষে আলাদা হওয়া উচিত। কেউ ভরসা রাখেন ভেষজ দ্রব্যে, আবার কেউ আজকাল মাখেন কোরিয়ান পণ্য।

আপনার ত্বকের উপযোগী পণ্যটি বুঝুন আগে। বিজ্ঞাপন বা অন্যের রিভিউ শুনে বাজারচলতি যে কোনও পণ্য ব্যবহার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

সঠিক উপায়ে রূপচর্চা এবং মেকআপ পণ্য ব্যবহারেই কেবল সুন্দর ত্বক পাওয়া সম্ভব। তাই কিছু বিউটি মিথ বা ভুল ধারণার অবসান প্রয়োজন এখনই।

লেস ইজ মোর

ক্রিম, ময়েশ্চারাইজার, ফেসিয়াল অয়েল ইত্যাদি পণ্যের ক্ষেত্রে একটি কথা খুব শোনা যায়-লেজ ইজ মোর, অর্থাৎ কমই বেশি। আঙুলের ডগায় অল্প একটু নিলেই গোটা মুখের জন্য যথেষ্ট। সত্যিই কি তাই? সাধারণ ত্বকে যেখানে দু’ফোটা ফেসিয়াল অয়েল বা সামান্য ক্রিমে হয়ে যাবে, খুব শুষ্ক ত্বকেও কি একইভাবে কাজ করবে? মনে হয় না। নিজের ত্বকের প্রয়োজনমতো পরিমাণ বুঝে তাই ব্যবহার করুন। 

সব ধরনের ত্বকেই প্রতিদিন ময়েশ্চারাইজার প্রয়োজন।ছবি: পেক্সেলস

তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগে না

তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার প্রয়োজন নেই- এটি একেবারে ভুল ধারণা। সব ধরনের ত্বকেই প্রতিদিন ময়েশ্চারাইজার প্রয়োজন। ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের তেল উৎপাদন বাড়ায় না, বরং তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। ময়েশ্চারাইজার ব্যবহারের পর ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে গেলে ময়েশ্চারাইজার বদলে ফেলতে পারেন। তবে ব্যবহার বন্ধ করবেন না। 

মেকআপ ওয়াইপস ছাড়া চলবে না!

মেকআপ মোছার জন্য অনেকেই ইদানীং বাজার থেকে রাসায়নিক যুক্ত টিস্যু বা মেকআপ ওয়াইপস কেনেন। কিন্তু মেকআপ তোলার এটাই কি একমাত্র উপায়? নারকেল তেল দিয়েও অনেক ভালো কাজ হতে পারে। বারবার রাসায়নিক পণ্য ব্যবহারের চেয়ে প্রাকৃতিক তেল মেকআপ ওঠাতে বেশি উপকারি। 

নিখুঁতভাবে ফাউন্ডেশন নির্বাচন করার জন্য মুখের ত্বকের রঙকেই গুরুত্ব দিতে হবে। ছবি: ফ্রিপিক

ঘাড়, হাত আর মুখের ত্বক এক!

সাধারণত ফাউন্ডেশন কেনার সময় কপাল, ঘাড়, গাল বা হাতের ত্বকের সঙ্গে মিলিয়েই শেড নির্বাচন করা হয়। কিন্তু এটি সত‍্য নয়। কারণ ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হাত, গলা, পায়ের ত্বকের রঙের থেকে মুখের রং কিছুটা হলেও ভিন্ন। তাই নিখুঁতভাবে ফাউন্ডেশন নির্বাচন করার জন্য মুখের ত্বকের রঙকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যখনই ফাউন্ডেশন কিনবেন, আপনার মুখের চোয়ালের লাইনে ফাউন্ডেশনটি সোয়াচ করে রঙ মিলিয়ে সঠিক শেড নির্বাচন করতে হবে।

সূর্য নেই, তাই সানস্ক্রিনেরও দরকার নেই!

আকাশে সূর্য নেই, আকাশ মেঘলা বা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, তাহলে আর সানস্ক্রিন ব্যবহার করার কি দরকার? এমন ধারণা আমাদের সবার মধ্যেই কাজ করে! এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা সূর্য থাকুক আর নাইবা থাকুক সানস্ক্রিন অবশ্যই জরুরী। সূর্য দেখা না গেলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ঠিকই ত্বকের গভীরে প্রবেশ করে ক্ষতি করে। তাই রোদ, বৃষ্টি বা কুয়াশা যাই হোক, সানস্ক্রিনের ব্যবহার অত্যাবশ্যক।   

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর