হীরার মতোই রত্ন জিরকন, রইল চেনার উপায়

কথায় আছে চকচক করলেই সোনা হয় না। এবার বলতে হবে জ্বল জ্বল করলেই হীরা হয় না। আপনি যখন এক হাতের আঙুলে একটি চকচকে রত্ন দেখতে পান, তখন মনে হতেই পারে এটি হীরা। কিন্তু একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, এটি আসলে হীরার মতো দেখতে হলেও একটি ভিন্ন রত্ন, জিরকন। এই দুটি রত্ন দেখতে প্রায় একরকম হলেও, তাদের মধ্যে রয়েছে বেশকিছু পার্থক্য। যা আপনার জন্য সঠিক রত্ন বেছে নিতে সাহায্য করবে।

হীরা প্রকৃতির এক বিস্ময়, যা গঠন হতে একে একে বহু বছর সময় নেয়। এটি খাঁটি কার্বন থেকে তৈরি হয়। যা পৃথিবীর গভীর থেকে তাপ এবং চাপের মাধ্যমে গড়ে ওঠে। এই প্রক্রিয়াটি হীরাকে শক্তিশালী এবং টেকসই করে তোলে। হীরা খুবই শক্তিশালী—এটি অন্য যেকোনো রত্নের তুলনায় বেশি স্ক্র্যাচ প্রতিরোধী। হীরা চিরকাল টিকে থাকতে পারে এবং এর সৌন্দর্য কখনো কমে না।

এখন আসি জিরকন। এটি প্রকৃতির রত্ন নয়, বরং ল্যাব থেকে তৈরি রত্ন। জিরকন মূলত জিরকোনিয়াম অক্সাইড থেকে তৈরি হয়। অবিশ্বাস্য হলেও, জিরকন হীরার মতোই ঝলমলে এবং স্বচ্ছ। যদিও এটি দেখতে প্রকৃত হীরার মতোই। তবে এর দাম অনেক কম। যদি আপনি এমন একটি রত্ন চান, যা হীরার মতো দেখতে কিন্তু সাশ্রয়ী, তবে জিরকন হতে পারে অন্যতম বিকল্প।

দেখতে অনেকটা হীরার মতো মনে হলেও, এটা আসলে জিরকনের তৈরি। ছবি: এআই জেনারেট

জিরকনের সবচেয়ে ভালো দিক হলো এটা বিভিন্ন রঙে পাওয়া যায়। এটি পেতে পারেন গোলাপী, নীল, হলুদ বা যেকোনো রঙে। এবং তা সস্তায়। এটি আপনার স্টাইলের সাথে মেলানোর জন্য একটি চমৎকার উপায় হতে পারে।

হীরা ও জিরকনের পার্থক্য কী?
প্রত্যেকটি হীরার নিজস্বতা রয়েছে, যা তাকে আলাদা করে তোলে। এটি এমন এক রত্ন যা কখনোই অন্যটির মতো হতে পারে না। অপরদিকে জিরকন সম্পূর্ণ নিখুঁত। তাই এটিও বেশ আকর্ষণীয় রত্ন। হীরা অনেক বেশি শক্তিশালী, যেহেতু এটি পৃথিবীর গভীরে অত্যন্ত চাপ ও তাপের মধ্যে গঠিত। তবে জিরকন কিছুটা নরম এবং সহজেই স্ক্র্যাচ হয়ে যেতে পারে।

কোনটি বেছে নেবেন?
কোনটি কিনবেন সেটি আপনার পছন্দের উপর নির্ভর করবে। যদি আপনি এমন কিছু চান যা টেকসই, শক্তিশালী, এবং এক জীবনের সঙ্গী হয়ে থাকবে। তবে হীরা হবে প্রথম পছন্দ। তবে যদি আপনি নতুন ট্রেন্ডে অভ্যস্ত এবং সাশ্রয়ী বিকল্প চান। তাহলে জিরকন আপনার জন্য উপযুক্ত। হীরা জীবনের অমূল্য রত্ন। তবে জিরকনও আপনি শখের রত্ন হিসেবে বেছে নিতে পারেন।