আকাশের নিচে ডিনার, সঙ্গে বিশেষ ছাড়

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত অতিথিরা বিভিন্ন খাবারে ছাড়ের সুবিধা পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেলটি জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্টুরেন্টে যেকোনো প্রিমিয়াম প্ল্যাটার অর্ডার করার সুযোগ রয়েছে। আর সবচেয়ে মজার ব্যপার হলো প্রথমটি অর্ডার করলে দ্বিতীয় প্ল্যাটারে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ হলো এর খোলা আকাশের নিচের পরিবেশ। শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা দূরে থেকে খাবার উপভোগের সুযোগ থাকায় এটি অনেক অতিথির কাছে জনপ্রিয়। বিশেষ করে সন্ধ্যার পর রাজধানীর আলোকিত স্কাইলাইন উপভোগ করতে করতে খাবার খাওয়ার অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করে।

শুধু প্ল্যাটার অফারই নয়, কর্মব্যস্ত সপ্তাহের দিনগুলোতে অতিথিদের জন্য চালু করা হয়েছে ‘স্কাইলাইন ডিল’ নামের আরেকটি বিশেষ সুবিধা। এ অফারের আওতায় সপ্তাহের কার্যদিবসে রেস্টুরেন্টের সব ধরনের খাবারের ওপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফলে নিয়মিত ডিনার, পারিবারিক আড্ডা কিংবা ছোটখাটো উদ্‌যাপনের জন্যও রেস্টুরেন্টটি হতে পারে আকর্ষণীয় একটি গন্তব্য।

হোটেল কর্তৃপক্ষের মতে, অতিথিদের জন্য মানসম্মত খাবার, মনোরম পরিবেশ এবং বিশেষ মূল্যসুবিধা একসঙ্গে নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে। আকাশের নিচে খোলা পরিবেশে ডাইনিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রিল, সিফুড ও আন্তর্জাতিক খাবারের স্বাদ নেওয়ার সুযোগও থাকছে।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কগুলোতে নয়। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
চাঁদপুর সদরের নরুল্লাহপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর