ডিসেম্বরে ঢাকায় বসছে ‘ডিসকাউন্ট ফেস্ট’

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন দিনের এ উৎসবে দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। তারা জানান, ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মেলা।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে। এ ছাড়া নির্বাচিত পণ্য ও সেবায় বিশেষ অফার, ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের মূল্যছাড়ের ব্যবস্থাও রাখা হবে।

সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বিভাগের চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এতে অংশ নেবে। একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা মনে করি, এ ধরনের আয়োজন খুচরা বাজারকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ড ও ক্রেতার সম্পর্ককে শক্তিশালী করবে।’

শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি ডিসকাউন্টভিত্তিক আয়োজন হতে যাচ্ছে। এখানে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বিশেষ মূল্যে পাওয়া যাবে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাজার ও নতুন গ্রাহকের সুযোগ তৈরি হবে।’

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে জিন্নাত আরা বারী বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পাবেন।’

আয়োজকেরা আরও জানান, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। ঢাকার আয়োজন সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বছর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়ও একই ধরনের ডিসকাউন্ট ফেস্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়েছে।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের...
নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। 
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
লোডিং...

এলাকার খবর