টাকা থাকলেই কেনা যাবে না যে ব্যাগ

বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডব্যাগগুলোর মধ্যে অন্যতম হেরমেস বীরকিন। তবে শুধু টাকা থাকলেই কেনা যাবে না এই ব্যাগ। তার জন্য রয়েছে দীর্ঘ প্রক্রিয়া, যা অনেকের কাছে অবাক হওয়ার মতো। এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকই উপভোগ করতে পারে।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম

ব্যাগটি শুধুমাত্র বিলাসিতা নয়, স্ট্যাটাস এবং বিনিয়োগের প্রতীক হয়ে উঠেছে। তবে এই ব্যাগটি হাতে পাওয়ার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, যা ক্রেতাদের মানতে হবে। তা না হলে, ব্যাগটি হাতে পাওয়া খুব সহজ হবে না। তাই তো ব্যাগটির কেনা দাম থেকে রিসেল ভ্যালু অনেক বেশি।

বীরকিন ব্যাগের বিশেষত্ব কী?

১৯৮০-এর দশকে অভিনেত্রী জেন বীরকিনের নামে নামকরণ করা হেরমেস বীরকিন। এখন শুধুমাত্র একটি ব্যাগ নয়, বরং এটি একটি স্ট্যাটাস প্রতীক। ক্লাসিক ডিজাইন, সিম্পল ও এলিগ্যান্ট স্টাইল এবং সীমিত উৎপাদন ব্যাগটিকে বিশ্বব্যাপী মূল্যবান পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর একেকটি ব্যাগের দাম ১০ থেকে ১২ হাজার ডলার। তবে তাদের এক্সোটিক লেদার তৈরি ব্যাগের (যেমন কুমির বা রাজহাঁসের চামড়ার) দাম কয়েক গুণ বেশি।

বীরকিন ব্যাগের মূল্য গত কয়েক বছর ধরে সোনার চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বীরকিন কেনা কেন কঠিন?

হেরমেস বীরকিন শুধুমাত্র একটি ব্যাগ নয়, এটি এক ধরনের শিল্পকর্ম। একেকটি ব্যাগ তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। যা ব্যাগের উৎপাদনকে সীমিত ও এক্সক্লুসিভ করে তোলে। এ কারণে বীরকিন ব্যাগটি পাওয়া কঠিন। আপনি যদি প্রথমবার হেরমেস স্টোরে যান, তো আপনার কাছে কখনোই এই ব্যাগটি বিক্রি করবে না। প্রথমত, আপনাকে অন্যান্য হেরমেস পণ্য কেনার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। পরবর্তীতে একটি কিনতে পারবেন।

বীরকিনের দাম সোনার চেয়ে বেশি?

এই ব্যাগকে আপনি খুব সহজেই সোনার সঙ্গে তুলনা করতে পারবেন। কেননা, এটির সোনার মতোই রিসেল মার্কেট রয়েছে। যেখানে আরও বেশি দামে বিক্রি হয় এই ব্যাগ। বিশেষজ্ঞরা বলছেন, বীরকিন ব্যাগের মূল্য গত কয়েক বছর ধরে সোনার চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। আসলে এটা শুধুমাত্র একটি ব্যাগ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তার কারণ হেরমেস এই ব্যাগগুলো তৈরি করে অত্যন্ত সীমিত পরিমাণে। তাই সময়ের সাথে সাথে এর মূল্য শুধু বেড়েই চলেছে।

হেরমেসের বিরুদ্ধে মামলা

এই বীরকিন ব্যাগের এক্সক্লুসিভিটির কারণে হেরমেসের বিরুদ্ধে মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রে দুই গ্রাহক অভিযোগ করেছেন যে, তারা বীরকিন কিনতে চাইলে হেরমেস তাদের অন্য পণ্য কিনতে বাধ্য করে। যা তাদের অযৌক্তিক মনে হয়েছে। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার পরিণতি কী হবে তা স্পষ্ট নয়। কারণ হেরমেস নিজস্ব ব্যবসা পরিচালনা করার স্বাধীনতা রাখে।

হেরমেস বীরকিন এখন শুধুমাত্র একটি ব্যাগ নয়। বরং এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের অংশ হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি হেরমেসের দুনিয়ায় প্রবেশ করতে চান? তবে প্রস্তুত থাকুন দীর্ঘ ও কঠিন এক যাত্রার জন্য। যেখানে শুধু টাকা থাকলেই হবে না। পাশাপাশি ধৈর্য, সম্পর্ক এবং ইচ্ছাশক্তি আপনাকে নিয়ে যেতে পারে এই বিলাসবহুল হ্যান্ডব্যাগটির কাছে।

তথ্যসূত্র: ফরচুন

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর