আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। হজের নিবন্ধন শুরু হচ্ছে আজ বুধবার থেকে। থাকছে না ৬৫ বছরের বেশি বয়সের বাধা। বেসরকারি ব্যবস্থাপনায় এবার খরচ পড়বে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। যা গতবারের চেয়ে ৮৩ হাজার ২০০ টাকা কম। বাংলাদেশ থেকে যেতে পারবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিজয়নগরে, হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি এসব তথ্য দেন।
আগামী বছরের ১৬ জুন হতে পারে হজ। এবার সরকারিভাবে যেতে পারবে ১০ হাজার ১৯৮ জন আর বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার। বেসরকারি ব্যবস্থপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকার বিশেষ প্যাকেজও রয়েছে।
হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, টিকিট এবং বাকি সব খরচ এক থাকলেও, এবার বাড়ি ভাড়া কমেছে। বুধবার থেকে নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। ফ্লাইটের ভাড়া কমলে প্যাকেজের সাথে সমন্বয় করা হবে।
আগামী ১ মার্চ থেকে হজ ভিসা দেওয়া হবে, ফ্লাইট শুরু হতে পারে ৯ মে।
আরও পড়ুন:
হজ বিধি-নিষেধে পড়ার শঙ্কায় বাংলাদেশ
হজ নিবন্ধনে একদিনের বিশেষ সুযোগ দিল ধর্ম মন্ত্রণালয়