হজ নিবন্ধনে একদিনের বিশেষ সুযোগ দিল ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পিএমআপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১২:৪৭ পিএম
ফাইল ছবি
চলতি বছর যারা হজে যেতে ইচ্ছুক কিন্তু চূড়ান্ত নিবন্ধন করেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একদিনের জন্য হজ নিবন্ধনের সার্ভার খুলে দেয়া হয়েছে। চলতি বছর এটিই শেষ সুযোগ বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য আজ ব্যাংক আওয়ার পর্যন্ত নিবন্ধন চলবে।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব ও হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার আজ এক দিনের জন্য উন্মুক্ত থাকবে।
নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। এতে নিবন্ধনের বাকি আছে ৭ হাজার ৫০৩ জন।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...