বেসরকারি ব্যবস্থাপনায় কমল হজের খরচ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। আগামী বছর হজে যাওয়ার সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে, পাঁচ লাখ ৮৯ হাজার আট শ টাকা। যা গত বছরের থেকে প্রায় ৭৩ হাজার টাকা কম। আর বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

এর আগে, সবশেষ হজ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোরবানি ছাড়া সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ হয়েছিল ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। পরে সেটি আরও ১০ হাজার টাকা কমানো হয়।

গত ২ নভেম্বর সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। সরকারিভাবে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা ও বিশেষ প্যাকেজে খরচ নির্ধারণ করা হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারি কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন সৌদি আরব যাবেন। ১ মার্চ থেকে হজ ভিসা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। ফ্লাইট শুরু হওয়ার কথা আগামী ৯ মে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী...
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ দাফনসহ নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর