প্রকাশ : ২২ মে ২০২৩, ০৭:১৬ এএমআপডেট : ২২ মে ২০২৩, ১০:২৭ এএম
ফ্লাইনাসের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হজ যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: সংগৃহীত
ফ্লাইনাস এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে গতকাল রোববার রাত ৯টা ২৫ মিনিটে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২৫ জন যাত্রী নিয়ে এক্সওয়াই ৫৪১২ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। আজ সোমবার স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটি জেদ্দায় পৌঁছাবে বলে জানা গেছে।
হজের প্রথম ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, হজ যাত্রীদের যাত্রা নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা রাখা হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ৩টি এয়ারলাইন হজ যাত্রী পরিবহন করছে। তারা হজ যাত্রীদের প্রতি আন্তরিক।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশি হজ যাত্রীদের সহজেই ভিসা প্রদান করা হচ্ছে। বাংলাদেশেই তাদের ইমিগ্রেশন হচ্ছে। এতে হজ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।
অনুষ্ঠানে কেক কেটে ফ্লাইটের উদ্বোধন করা হয়। হজ ফ্লাইটের জন্য এয়ারবাসের এ ৩০০ নতুন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে হজ ফ্লাইটের মধ্য দিয়েই এই উড়োজাহাজের যাত্রা শুরু হচ্ছে। ফ্লাইনাসের ফ্লাইটে বাংলা ভাষী কেবিনক্রুরা দায়িত্ব পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
ঢাকা ছাড়ল ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট