প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:৩৪ পিএমআপডেট : ০৭ জুন ২০২৩, ০৭:৪৯ এএম
ছবি: পেক্সেল
হজ যাত্রীদের ভিসা জটিলতার মধ্যে এবার সৌদি আরবের লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ। বুধবারের মধ্যে মোট হজযাত্রীর ৮০ শতাংশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হলে বাংলাদেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
অবশ্য বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলছেন, ভিসা প্রক্রিয়া যে হারে এগুচ্ছে তাতে বুধবারের মধ্যে ৮০ ভাগের বেশি হজযাত্রী ভিসা পেয়ে যাবেন।
গত সোমবার জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলেন, রাজকীয় সৌদি সরকারের হজ্জ ও ওমরা মন্ত্রণালয় হতে জানানো হয়েছে যে, আগামী ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে।
‘কয়েকটি দেশের ভিসা প্রাপ্তির সংখ্যা আনুপাতিক হারে কম বিধায় ৭ জুন এর মধ্যে ভিসা ৮০ শতাংশ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজ্জ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে এবং এসব কিছুর যাবতীয় দায়ভার সেসব হজ্জ অফিসকে বহন করতে হবে।’
চিঠিতে আরও বলা হয়, ‘এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে ৮০ শতাংশ ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে হজ্জ কার্যক্রম পরিচালনাকারী হজ্জ এজেন্সীগুলোকে জরুরীভিত্তিতে সকল কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’
মো. জহিরুল ইসলামের চিঠির সাথে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্ৰণালয়ের আন্তর্জাতিক কোপারেশান বিভাগের প্রতিনিধি আল-হাসান আল-মানাখেরাহের সই করা একটি চিঠি সংযুক্ত করা হয়।
সৌদি প্রতিনিধির ওই চিঠিতে বলা হয়েছে, ‘কিছু কিছু দেশের হজ অফিস লাল তালিকাভূক্ত হয়েছে। ফলে নানা পদক্ষেপ বাস্তবায়ন ও কার্যক্রম সম্পাদনে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এসব কিছুর যাবতীয় দায়ভার সেসব হজ অফিসকের উপরই বর্তাবে।
‘আসছে আগামী ৭ই জুনের মধ্যে ভিসা ইস্যুর শতকরা ৮০ ভাগ কাজ সম্পাদন করা চাই। এর ব্যত্যয় ঘটলে সৌদি হজ মন্ত্রণালয় যে-কোনো ধরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে।’
সময় মতো ভিসা ইস্যু না করায় এবার অনেকেরই হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। হজযাত্রীর অভাবে এখন পর্যন্ত ৬টি ডেডিকেটেড হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানকে।
এ অবস্থায় এখন পর্যন্ত কোনো ভিসা ইস্যু করতে না পাড়ায় ৯০ টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি সরকারের কঠোর বার্তার পরেও কোনো হজ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম।
তিনি ইনডিপেনডেন্টকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমরা ৮৫ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছি। ভিসা আবেদন যেহতু অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে প্রতি মুহুর্তেই এ সংখ্যা বাড়ছে। আশা করছি বুধবারের মধ্যে ৮০ ভাগের বেশি হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তাই এটা নিয়ে শঙ্কার কিছু দেখছি না। আমাদের সব ঠিক আছে।’
গত ২১ মে শুরু হয় এ মৌসুমের হজ ফ্লাইট। এবছর সৌদি আরবে হজে যেতে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন। এদের মধ্যে ৬১ হাজার ১১১জনকে বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকিরা যাবেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ারে।
সোমবার পর্যন্ত ২৮ হাজার ৬৩১ জনকে সৌদি আরব নিয়ে গেছে বিমান।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
হজ বিধি-নিষেধে পড়ার শঙ্কায় বাংলাদেশ